ভাইয়ের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন নতুন স্বাদের মাছের কচুরি

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার ভাইফোঁটা (Bhaifota)। ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনা করার দিন। অনুষ্ঠানটি একান্ত পারিবারিক হলেও বাঙালি বাড়িতে খাওয়া দাওয়া ছাড়া কোন অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। আর ভাইফোঁটার দিনে ভাইয়ের জন্য জমজমাট জলখাবারের আয়োজনতো করতেই হয় বোনেদের। বাঙালি বাড়িতে জল খাবার মানেই প্রথম যে খাবারের নামটা মনে আসে তা হল কচুরি। তবে সাধারণ কচুরি নয়। ভাইফোঁটায় এবার ভাইয়ের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন নতুন স্বাদের মাছের কচুরি (Fish kochuri)।

কচুরির তৈরির উপকরণ

ময়দা : ২ কাপ

ঘি : ২ টেবিল চামচ

নুন : স্বাদ অনুযায়ী

গরম জল : ময়দা মাখার জন্য

তেল : ২ কাপ

মাছের পুর তৈরির উপকরণ

ভেটকি মাছ : ৩০০ গ্রাম

পেঁয়াজ : ১টি

রসুন : ২-৩ কোয়া

আদা : ছোট এক টুকরো

হলুদ গুঁড়ো : আধ চা চামচ

লঙ্কা গুঁড়ো : ১ চা চামচ

পাঁচ ফোড়ন : ১ চা চামচ

ভাজা জিরে গুঁড়ো : ১ চা চামচ

গরম মশলা : ১ চা চামচ

কাঁচা লঙ্কা : ৩-৪টি

সরষের তেল : ২ টেবিল চামচ

পাতি লেবু : ১টি

ধনে পাতা : আধ কাপ

নুন : স্বাদ অনুযায়ী

চিনি : এক চিমটে

প্রণালী

প্রথমে ময়দা ভালো করে চেলে নিয়ে অল্প একটু নুন এবং ঘি মিশিয়ে নিন। এবার ময়দা ঝুরঝরে হয়ে গেলে হালকা গরম জল দিয়ে ভালো করে মেখে রেখে দিন। এবার মাছের ফিলেগুলো ছোট ছোট টুকরো করে কাটতে হবে। মাছে কাঁটা থাকলে তা ছাড়িয়ে রাখুন। এবার কড়াইয়ে সরষের তেল গরম করতে দিন। তেল গরম হলে পেঁয়াজ, রসুন এবং আদা বাটা দিয়ে কিছু ক্ষণ নাড়াচাড়া করুন। এর মধ্যে অল্প হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে আরও একটু নেড়ে নিন। মশলা কষা হলে এর মধ্যে মাছের টুকরোগুলি দিয়ে নাড়তে থাকুন। মাছ ঝুরঝুরে করে ভাজা হয়ে গেলে তার মধ্যে লঙ্কা কুচি, নুন, ও অল্প চিনি দিন। এবার একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিন। মাছ ভাজা নামিয়ে নিয়ে থেকে উপর থেকে লেবুর রস এবং ধনে পাতা কুচো ছড়িয়ে দিন। মাছ ভাজা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে চটকে মেখে নিলেই মাছের পুর তৈরি হয়ে যাবে। এবার মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিন। লেচির ভিতরে মাছের পুর ভরে হালকা করে বেলে নিন। কড়াইয়ে সাদা তেল গরম করে ডুবো তেলে কচুরি ভেজে তুলে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে গরম গরম মাছের কচুরি। এবার ভাইয়ের পরিবেশন করুন গরম গরম মাছের কচুরি।

আরও পড়ুনঃ পায়েসের বদলে ফোঁটা দিয়ে ভাইকে খাওয়ান ‘দুধ পাক’

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

দুসংবাদ নিত্যযাত্রীদের, শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের