ধনতেরাসে বাড়িতে বানিয়ে নিন জিভে জল আনা বাটার গার্লিক মাশরুম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার ধনতেরাস (Dhanteras)। ঘরে ঘরে হবে ধনলক্ষীর আরাধনা। আর যেকোনো পুজোতে বাঙালি বাড়িতে নিরামিষ খাওয়ার রীতি প্রচলিত আছে। বর্তমান দিনে বাঙালি হেসেলে নিরামিষ খাবারের তালিকায় পনিরের পাশাপাশি জায়গা করে নিয়েছে মাশরুম। ধনতেরাসে বাড়িতে বানিয়ে নিতে পারেন জিভে জল আনা বাটার গার্লিক মাশরুম (Butter garlic mushroom)।

উপকরণ

১। মাশরুম ১২-১৫ পিস

২। রসুন বাটা ১ চা চামচ

৩। বাটার ২ চা চামচ

৪। গোলমরিচ হাফ চামচ

৫। লেবুর রস হাফ চামচ

৬। নুন স্বাদ অনুযায়ী

প্রণালী

প্রথমে মাশরুম ভালো করে ধুয়ে নিয়ে, পিছনের ডান্ডিটা ছুরি দিয়ে কেটে ফেলে দিতে হবে। এইভাবে সবকটা মাশরুমের ডান্ডি ফেলে দেওয়ার পর, মাশরুমগুলি আরও একবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার ধোয়া মাশরুমগুলি ঝাঁঝরিতে দিয়ে ভালো করে জল ঝরিয়ে নিন। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে হালকা গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে গেলে তাতে ২ চা চামচ বাটার দিয়ে গলিয়ে নিন । বাটার গলে গেলে তাতে ১ চা চামচ রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। রসুন এক মিনিট মত ভেজে নিয়ে তাতে ধুয়ে রাখা মাশরুমগুলি দিয়ে দিন। ২ মিনিট হালকা আঁচে মাশরুমগুলি ভেজে নেওয়ার পর এতে স্বাদ অনুযায়ী নুন ও হাফ চামচ গোলমরিচ দিয়ে দিন। আরও এক মিনিট রান্না করার পর ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে ৭-৮ মিনিট রান্না করে নিন।  তাহলেই তৈরি হয়ে যাবে বাটার গার্লিক মাশরুম।

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

পুজোয় সন্ধ্যার আড্ডা জমান পঞ্জাবি স্বাদের টক-মিষ্টি শিঙাড়ায়, জানুন রেসিপি

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ও ছেলে-সহ ৪ জনের মৃত্যু! মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরে

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

চতুর্থীর দুপুরেই ছন্দপতন! কর্মীদের বিক্ষোভে হাওড়ার ১৪টি ঘাটে বন্ধ ফেরি পরিষেবা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের