ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের মুখে ধাক্কা খেলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। বুধবার (১৪ অক্টোবর) বিজেপিতে যোগ দিলেন সমাজবাদী পার্টির তিন বিদ্রোহী বিধায়ক অভয় সিংহ, রাকেশপ্রতাপ সিংহ ও বিনোদ চতুর্বেদী। অমেঠিতে রাজ্য বিজেপি সভাপতি পঙ্কজ চৌধুরী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির উপস্থিতিতেই পদ্ম শিবিরে যোগ দিয়েছেন তিন জন। আর দল বদলের পরেই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে নিশানা করেছেন তিন বাগি বিধায়ক। যদিও অভয় সিংহদের দলত্যাগকে গুরুত্বই দিতে চাননি সপা সাংসদ ধর্মেন্দ্র যাদব। তাঁর কথায়, ‘তিন মিরজাফর দল ছাড়ায় সমাজবাদী পার্টির নীচুতলার নেতা-কর্মীরা খুশি।’

গত বিধানসভা ভোটে অমেঠির গৌরীগঞ্জ থেকে সপার টিকিটে জয়ী হয়েছিলেন রাকেশ প্রতাপ সিংহ। অভয় সিংহ জিতেছিলেন অযোধ্যার গোঁসাইগঞ্জ থেকে আর বিনোদ চতুর্বেদী জয়ী হয়েছিলেন জালাউনের কালপি থেকে। সপার টিকিটে জয়ী হওয়ার পরেই তিন বিধায়ক বিজেপির সঙ্গে গোপন যোগাযোগ গড়ে তোলেন। দলকে অস্বস্তিতে ফেলে একের পর এক ইস্যুতে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হন। ২০২৪ সালে রাজ্যসভা নির্বাচনে দলীয় হুইপ অমান্য করে বিজেপি প্রার্থীকে ভোট দেন। শৃঙ্খলা ভাঙায় তিন বিধায়ককেই সাসপেন্ড করেন অখিলেশ। যদিও তিন বাগি বিধায়কের সদস্যপদ খারিজের কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

২০২৪ সালের লোকসভা ভোটে রায়বরেলি কেন্দ্রে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে হারাতে কোমর কষে ঝাঁপিয়েছিলেন গৌরীগঞ্জের বিধায়ক রাকেশ প্রতাপ সিংহ। যদিও ব্যর্থ হয়েছিলেন। উল্টে অমেঠি কেন্দ্রে হারতে হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে।

মেরঠ নীড ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ও ছেলে-সহ ৪ জনের মৃত্যু! মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরে

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

চতুর্থীর দুপুরেই ছন্দপতন! কর্মীদের বিক্ষোভে হাওড়ার ১৪টি ঘাটে বন্ধ ফেরি পরিষেবা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র

সমাধিস্থ করার মুহুর্তেই কফিনের ভিতরে উঠে বসল কিশোরী, তাজ্জব পরিজনরা

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের