পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা সোহম চক্রবর্তীর। মাস কয়েক আগে অভিনেতার বিরুদ্ধে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানায় প্রতারণার মামলা দায়ের করেছিলেন এক ব্যবসায়ী তরুণ দাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা সোহম চক্রবর্তীর। মাস কয়েক আগে অভিনেতার বিরুদ্ধে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানায় প্রতারণার মামলা দায়ের করেছিলেন এক ব্যবসায়ী তরুণ দাস। সেই মামলায় আগাম জামিনের আবেদন করেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক। বুধবার (১৪ অক্টোবর) সোহমের সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক। সুতরাং পুজোর মুখে যে কোনও সময়ে গ্রেফতার হতে পারেন অভিনেতা।

তৎকালীন তৃণমূল সরকারের শাসনাধীনে পূর্ব মেদিনীপুরের চণ্ডিপুরের বিধায়ক ছিলেন সোহম। প্রায় ৫ বছর ওই এলাকায় রাজ চলেছে তাঁর। তবে চলতি বছরের বিধানসভা নির্বাচনে নদিয়ার করিমপুর থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল। ভোটের ফলাফলে বিপুল ভোটে হেরে যায় তৃণমূল সরকার। হেরে যান সোহমও। এরপর থেকেই সোহমের বিরুদ্ধে একের পর এক প্রতারণার অভিযোগ উঠছে। জানা যায়, ২০১৮ সালে একটি বাংলা ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন বালুরঘাটের ব্যবসায়ী তরুণ দাস। এরপর ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য তিনি যোগাযোগ করেন সোহমের সঙ্গে। প্রাথমিক কথাবার্তার পরে সাম্মানিক বাবদ ১৫ লক্ষ টাকা অগ্রিম নেন অভিনেতা। বাগুইআটি বেসরকারি ব্যাঙ্কের চেকে টাকা নিয়েছিল সোহমের সংস্থা। অভিযোগ, এরপরে বারবার শুটিং পিছোতে থাকেন তিনি। শেষমেশ ২০২০–তে তরুণ বুঝতে পারেন, ছবির কাজ আর এগোবে না। এরপর প্রযোজক সোহমের কাছে টাকা ফেরত চান। এরপরেই শুরু হয় সমস্যা। টাকা চাইতে গেলে তরুণ দাসকে প্রাণনাশের হুমকি দেয় সোহম। এরপরেই গত জুনে সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় প্রতারণার মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী। FIR রুজু করে তদন্ত শুরু করে পুলিশ৷ বর্তমানে বিএনএস ৩১৬(২), ৩৫১(২) দুই ধারায় অভিযুক্ত সোহম। তবে তরুণ দাসের অভিযোগ উড়িয়ে দিয়ে সোহমের পাল্টা দাবি করেছিলেন যে, টাকার দাবিতে ওই প্রযোজকের অভিনেতাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি কোনও টাকা নেননি। এরপর তিনি আগাম জামিনের আবেদন করলে গত জুনে তা খারিজ করে দেন বালুরঘাট জেলা আদালতের বিচারক মানস বসু। এরপর কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি, তাও আজ খারিজ করে দিলেন বিচারপতি। 

তবে এই প্রথম নয়, একাধিকবার বিতর্কে জড়িয়েছে সোহম চক্রবর্তীর নাম। একটি হোটেলে শুটিং করতে গিয়ে হুজ্জতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ২০২৪ সালের জুন মাসে, শুটিং করতে গিয়ে শুক্রবার সন্ধেয় নিউটাউন সাপুরজি এলাকার একটি রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

ভয়াবহ দুর্ঘটনা! প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

‘রাণাবলী’তে জয়াম্মার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে অন্ধ্রের ৪০০ পরিবারকে দত্তক নিলেন রশ্মিকা

সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে ‘স্বামী’ বলে সম্ভাষণ প্রেস সচিবের, খানিকবাদেই ভুল সংশোধন

‘গ্রেফতারির ভয়ে মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছেন’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের