চতুর্থীর দুপুরেই ছন্দপতন! কর্মীদের বিক্ষোভে হাওড়ার ১৪টি ঘাটে বন্ধ ফেরি পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর আনন্দে যখন মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছেন সাধারণ মানুষ, ঠিক সেই সময়েই হাওড়া ও কলকাতার মধ্যে জলপথে যাতায়াতে দেখা দিল বড়সড় সমস্যা। বকেয়া বেতন ও পুজোর বোনাসের দাবিতে কর্মবিরতি শুরু করলেন হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির কর্মীরা। এর জেরে বুধবার, চতুর্থীর দুপুর থেকে হাওড়ার প্রায় ১৪টি ঘাটে বন্ধ হয়ে গেল ফেরি পরিষেবা। ফলে পুজোর মুখে বিপাকে পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে প্রতিমা দর্শনে বেরোনোর পরিকল্পনা করা বহু মানুষ।

সমিতির কর্মীদের অভিযোগ, গত দু’মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। সেই সঙ্গে বকেয়া রয়েছে পুজোর বোনাসও। উৎসবের আগে বেতন না মেলায় সংসার চালানো নিয়ে সমস্যায় পড়েছেন বহু কর্মী। তাঁদের দাবি, বারবার সমস্যার কথা জানানো হলেও বকেয়া মেটানোর বিষয়ে কার্যকর পদক্ষেপ করা হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। মঙ্গলবার বিকেলে হাওড়া স্টেশন সংলগ্ন ফেরিঘাটে বিক্ষোভ দেখান কর্মীরা। বুধবার দুপুর থেকে শুরু হয় কর্মবিরতি। এর ফলে হাওড়া থেকে গোলাবাড়ি, শোভাবাজার, বাগবাজার, চাঁদপাল, আর্মানি ঘাট ও প্রিন্সেপ ঘাট-সহ একাধিক গুরুত্বপূর্ণ জলপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বাউড়িয়া ও নুরপুরের জলপথেও পরিষেবা ব্যাহত হয়েছে।

আরও পড়ুনঃ ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক

কর্মীদের দাবি, সংশ্লিষ্ট সমিতিতে প্রায় ২৫০ জন কর্মী কাজ করেন। পুজোর সময়ে ১৪টি ফেরিঘাটে টিকিট বিক্রি করে কয়েক লক্ষ টাকা আয় হয়। তা সত্ত্বেও কেন তাঁদের বকেয়া বেতন ও বোনাস মেটানো হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। পুজোর সময়ে হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াতের অন্যতম ভরসা ফেরি পরিষেবা। ফলে এই কর্মবিরতির জেরে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ও ছেলে-সহ ৪ জনের মৃত্যু! মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরে

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র

ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক

সমাধিস্থ করার মুহুর্তেই কফিনের ভিতরে উঠে বসল কিশোরী, তাজ্জব পরিজনরা

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন