স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়ডা: মাত্র দু’বছর আগেই ধুমধাম করে হয়েছিল বিয়ে। যদিও সুখকর হয়নি দাম্পত্যজীবন। বিয়ের পর থেকেই শুরু হয়েছিল অশান্তি। সেই অশান্তির জেরে গত ছয় মাস ধরে স্ত্রীর থেকে আলাদা থাকছিলেন ৩০ বছরের হর্ষিত লাভানিয়া। চলতি সপ্তাহের শুরুতে স্বামীর সঙ্গে কথা বলতে আচমকাই ফ্ল্যাটে হাজির হয়েছিলেন স্ত্রী। আর জীবনসঙ্গীর সঙ্গে অশান্তি এড়াতে ২১ তলার ব্যালকনি ধরে পালাতে গিয়ে পা ফসকে নীচে পড়ে মর্মান্তিক মৃত্যু হল হর্ষিতের। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার ‘সেঞ্চুরিয়ন পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে। হর্ষিতের অকালমৃত্যু নিয়ে কোনও লিখিত আভিযোগ দায়ের না হলেও তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

পুলিশ জানিয়েছে, ‘দু’বছর আগে ২০২৪ সালে বিয়ে হয়েছিল হর্ষিত লাভানিয়ার। কিন্তু স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে গত ছয় মাস ধরে গ্রেটার নয়ডার ‘সেঞ্চুরিয়ন পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে ফ্ল্যাট ভাড়া নিয়ে আলাদা থাকছিলেন। ঘটনার দিন হর্ষিতের স্ত্রী ফ্ল্যাটে এসে দরজায় কড়া নাড়েন। কিন্তু স্ত্রীর সাথে ফের ঝগড়ার আশঙ্কায় হর্ষিত দরজা খুলতে চাননি। স্ত্রী তাঁকে বাইরে আসার জন্য ডাকতে থাকেন। কিন্তু হর্ষিত তাতে রাজি হননি। এরপর ফ্ল্যাটের দরজা খোলার জন্য নিরাপত্তা কর্মীদের ডাকেন হর্ষিতের স্ত্রী। ঠিক সেই সময় ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচের তলায় নেমে পালানোর চেষ্টা করতে গিয়ে পা পিছলে নীচে পড়ে যান হর্ষিত এবং গুরুতর আহত হন। আবাসনের লোকজন হর্ষিতকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।’

নিহতের পরিবারের দাবি, ‘স্ত্রীর সাথে চলা অশান্তির  কারণে মানসিক চাপের মধ্যে ছিলেন হর্ষিত।’ যদিও ওই ঘটনায় হর্ষিতের স্ত্রীর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ অবশ্য অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে হর্ষিতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে এবং আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

ভয়াবহ দুর্ঘটনা! প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যপক উত্তেজনা

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

‘রাণাবলী’তে জয়াম্মার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে অন্ধ্রের ৪০০ পরিবারকে দত্তক নিলেন রশ্মিকা

সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে ‘স্বামী’ বলে সম্ভাষণ প্রেস সচিবের, খানিকবাদেই ভুল সংশোধন

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

‘গ্রেফতারির ভয়ে মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছেন’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের