৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরু দুধ দিচ্ছে কম, তাই সুবিচারের আশায় থানার দরজায় হাজির মালিক। শুনতে অবাক লাগলেও পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালে ঘটেছে এমনই এক ঘটনা। গরু কেনার আগে বিক্রেতার প্রতিশ্রুতি ছিল, বাছুর জন্মানোর পর দিনে মিলবে আট থেকে দশ লিটার দুধ। সেই আশাতেই ৩২ হাজার টাকা খরচ করে গর্ভবতী গরু কিনেছিলেন ক্রেতা। কিন্তু বাছুর জন্মানোর পর দেখা গেল, প্রতিশ্রুতির ধারেকাছেও নেই দুধের পরিমাণ। দিনে মাত্র তিন লিটার দুধ পেয়ে মাথায় হাত পড়ে তাঁর। বিক্রেতাকে জানিয়েও মেলেনি সুরাহা। শেষ পর্যন্ত প্রতারণার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন ক্ষুব্ধ মালিক। 

ঘটনাটি মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল এলাকার। সনকাডাঙার বাসিন্দা লক্ষণ যাদব হাজির হন স্থানীয় থানায়। তাঁকে থানায় দাঁড়িয়ে থাকতে দেখে অভিযোগের কারণ জানতে চান কর্তব্যরত পুলিশ আধিকারিক। তখনই লক্ষণবাবু জানান, গরু কিনে প্রতারিত হয়েছেন তিনি। তাঁর অভিযোগ, বিক্রেতার প্রতিশ্রুতি অনুযায়ী দুধ না দেওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। জানা গিয়েছে, প্রায় ১৫ দিন আগে উপরডাঙা এলাকার এক বাসিন্দার কাছ থেকে ৩২ হাজার টাকা দিয়ে গর্ভবতী গরুটি কিনেছিলেন লক্ষণবাবু। বিক্রেতা আশ্বাস দিয়েছিলেন, বাছুর জন্মানোর পর গরুটি দিনে অন্তত আট থেকে দশ লিটার দুধ দেবে। সেই ভরসাতেই মোটা টাকা খরচ করেছিলেন তিনি। গরুটিকে বাড়িতে আনার পর তার পরিচর্যা ও খাওয়াদাওয়ার ব্যবস্থাতেও কোনও খামতি রাখেননি বলে দাবি তাঁর। কিন্তু বাছুর জন্মানোর পর দেখা যায়, প্রতিদিন বড়জোর তিন লিটার দুধ পাওয়া যাচ্ছে। প্রত্যাশার তুলনায় দুধের পরিমাণ অনেকটাই কম হওয়ায় হতাশ হয়ে পড়েন লক্ষণবাবু। বিক্রেতাকে বারবার জানিয়েও কোনও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন তিনি। 

আরও পড়ুনঃ ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

অভিযোগ শুনে সংশ্লিষ্ট বিক্রেতাকে থানায় ডেকে পাঠায় পুলিশ। দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর পুলিশের উপস্থিতিতে বিষয়টির মীমাংসা হয়। বিক্রেতা ৩২ হাজার টাকার মধ্যে মাত্র দু’হাজার টাকা ফেরত দিতে রাজি হন। তবে সামান্য এই টাকা ফেরত পেয়ে সন্তুষ্ট হতে পারেননি লক্ষণবাবু। তাঁর আক্ষেপ, এত টাকা খরচ করেও শেষ পর্যন্ত ঠকতে হল তাঁকে। পুলিশের হস্তক্ষেপে আপাতত সমস্যার নিষ্পত্তি হলেও, অভিনব এই ঘটনা ঘিরে এলাকায় শুরু হয়েছে হাসির রোল। গরুর দুধ নিয়ে এমন অভিযোগ যে শেষ পর্যন্ত থানার দরজা পর্যন্ত পৌঁছতে পারে, তা ভেবেই অবাক স্থানীয় বাসিন্দারা।

ভয়াবহ দুর্ঘটনা! প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

‘রাণাবলী’তে জয়াম্মার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে অন্ধ্রের ৪০০ পরিবারকে দত্তক নিলেন রশ্মিকা

সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে ‘স্বামী’ বলে সম্ভাষণ প্রেস সচিবের, খানিকবাদেই ভুল সংশোধন

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

‘গ্রেফতারির ভয়ে মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছেন’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের