সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ও ছেলে-সহ ৪ জনের মৃত্যু! মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরে

সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, পরপর প্রাণ গেল চারজনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার অন্তর্গত আঁতলা গ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি: সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, পরপর প্রাণ গেল চারজনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার অন্তর্গত আঁতলা গ্রামে। ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় পুলিশ সূত্রের খবর, এদিন দিদির বাড়িতে নতুন সেপটিক ট্যাঙ্কের কাজ করতে গিয়েছিলেন বদির মল্লিক নামে ওই ব্যক্তি। কাজ চলাকালীন অসাবধানতার কারণে ট্যাঙ্কের গভীরে পড়ে যান তিনি।
দীর্ঘদিন ওই ট্যাঙ্কটি ঢাকা থাকায় এতে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়েছিল। আর তার প্রভাবেই বদির অজ্ঞান হয়ে ট্যাঙ্কের ভিতরেই লুটিয়ে পড়েন। আর ভাইকে ওই অবস্থায় দেখে তাঁকে টেনে তুলতে ছুটে যান দিদি সারজিনা বিবি। কিন্তু তিনিও ট্যাঙ্কের ভিতরে পড়ে যান। আর মাকে বাঁচাতে গিয়ে কিছু না বুঝেই ট্যাংকের ভিতরে নেমে পড়েন সারজিনার ছেলে শেখ রবিউলও। তিনিও বিষাক্ত গ্যাসে সংজ্ঞাহীন হয়ে পড়েন। তাঁকে বাঁচাতে ছুটে যান প্রতিবেশী আত্মীয় শেখ সাহেব, তিনিও পড়ে জ্ঞান হারান। ঘটনাস্থলেই চারজনেরই মৃত্যু হয়। ঘটনায় শেখ আবুকালাম নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন।
হইচই, আর্তনাদ শুনে গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হন। মুখে কাপড় বেঁধে সেপটিক ট্যাঙ্কে নেমে একে একে পাঁচজনকে উপরে তোলেন। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বদির, সারজিনা, রবিউল, শেখ সাহেব কাউকে বাঁচানো সম্ভব হয়নি। গুরুতর অসুস্থ শেখ আবুকালাম ওই হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মোহনপুর থানার পুলিশ। নিহতদের সকলকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে এখন দুর্ঘটনাস্থল খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক অনুমান, জমে থাকা বিষাক্ত গ্যাসেই মৃত্যু হয়েছে তাঁদের।

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

চতুর্থীর দুপুরেই ছন্দপতন! কর্মীদের বিক্ষোভে হাওড়ার ১৪টি ঘাটে বন্ধ ফেরি পরিষেবা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র

ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক

সমাধিস্থ করার মুহুর্তেই কফিনের ভিতরে উঠে বসল কিশোরী, তাজ্জব পরিজনরা

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন