লাঞ্চে খান ইন্দোনেশিয়ান খাবার নাসি গোরেং

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি মানেই খাদ্যরসিক। বাড়িতে তৈরি বিভিন্ন সুস্বাদু বাঙালি পদ যেমন আমরা হাত চেটে খাই তেমনই বাঙলার বাইরের বিভিন্ন প্রদেশের বিশেষত মোগলাই বা দক্ষিণ ভারতীয় বিভিন্ন খাবার রয়েছে আমাদের পছন্দের তালিকায়। পাশপাশি চাইনিজ খাবারও বাঙালির খাদ্য তালিকায় জায়গা করে নিয়েছে বহুদিন। বর্তমান প্রজন্মের হাত ধরে আমাদের খাদ্য তালিকায় জায়গা করে নিয়েছে পিৎজা বার্গারের মত বিদেশি খাবারও। তবে বিদেশী এই সব খাবার বেশিরভাগ ক্ষেত্রেই হয় রেস্তোরাঁতে গিয়ে খেতে হয় অথবা বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে বাড়িতেই অর্ডার দিয়ে আনাতে হয়। তবে এবার সেসবের দরকার নেই। বাড়িতেই বানিয়ে ফেলুন  ইন্দোনেশিয়ার (Indoneshiya) খুব জনপ্রিয় খাবার নাসি গোরেং (nasi goreng)। খাবারটি লাঞ্চ বা ডিনারে জন্য একেবারে আদর্শ পাশপাশি এই পদটি স্বাস্থ্যসম্মত (healthy food) ।

উপকরণ

১. পরিমাণমতো তেল

২. তিন টেবিল চামচ ঘি

৩. একটি ডিম

৪. দুই টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো

৫. ৫০০ গ্রাম চিকেন

৬. এক চা চামচ আদা বাটা

৭. দুই চা চামচ রসুন বাটা

৮. এক কাপ বাঁধাকপি কুচি

৯. দুই চা চামচ গাজর কুচি

১০. তিন চা চামচ রসুন কুচি

১১. দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি

১২. এক কাপ সেদ্ধ চাল

১৩. আধ কাপ পেঁয়াজ পাতা

১৪. দুই টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি

১৫. দুই টেবিল চামচ টমেটো সস

১৬. দুই চামচ লেবুর রস

প্রণালী

প্রথমে বাটিতে ডিম ফাটিয়ে নিন। ডিমের সঙ্গে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ভালোকরে ফাটিয়ে নিতে হবে। এবার ফ্রাইপ্যানে তেল গরম করে নিতে হবে। তেল গরম হলে তাতে ডিম ভেজে নামিয়ে নিন। এবার একটি বাটিতে চিকেন, আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর আদা রসুন মাখানো চিকেন ফ্রাইপ্যানে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। চিকেন ভাজা হয়ে গেলে তার মধ্যে একে একে ঘি, বাঁধাকপি কুচি, গাজর কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, সেদ্ধ চাল, পেঁয়াজ পাতা, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। শেষে ভাজা ডিম, টমেটো সস ও লেবুর রস দিয়ে অল্প নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে  ইন্দোনেশিয়ার জনপ্রিয় দারুণ স্বাদের খাবার নাসি গোরেং।

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

৭০০০mAh ব্যাটারির Motorola স্মার্টফোনে ১৩,০০০ টাকারও বেশি ছাড়! আজই কিনুন

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক

Airtel-এর দুর্দান্ত অফার, ৪৪৯ টাকার প্ল্যানে মিলবে আনলিমিটেড ডেটা!

পাওয়ারগ্রিড লিমিটেডে ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ওমরকে জোর ধাক্কা দিয়ে দল ও সাংসদ পদ ছাড়লেন মুসলিম নেতা

ইডেনের মতো অনুষ্ঠান হবে চন্দননগরেও! জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা

‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি