কষা কিংবা পোচ নয়! স্বাদ বদলাতে বানিয়ে নিন ডিমের ‘মগজ’

Share:

নিজস্ব প্রতিনিধি : বাড়িতে কিছু থাকুক বা না থাকুক, হেঁশেলে গোটা কয়েক ডিম কিন্তু থাকেই। ডিম থাকলে পাতে আর কি চাই! বাজারে যেতে ইচ্ছে করছে না ?  তবে না হয় ডিম দিয়েই বানিয়ে ফেলুন অভিনব রেসিপি। ডিমের অমলেট থেকে পোচ, কষা, ভাপা, কোর্মা, কালিয়া, সবই খেয়ে ফেলেছেন! সেদ্ধ অথবা কাঁচা ডিম, দুই দিয়েই এই পদ খুব সহজে রেঁধে ফেলে যায়। ভাবছেন তো ‘এই পদ’ আবার কী ? এটা আর কিছুই না এটা হল ডিমের মগজ। জেনে নিন সহজ পদ্ধতিতে ডিমের মগজ বানাবেন কীভাবে! বাড়ির বয়স্করাও ভীষণ পছন্দ করবে অভিনব এই পদটি।

উপকরণ : ৩ টি সেদ্ধ ডিম বা কাঁচা মুরগির ডিম, ৩টি মাঝারি আকারের পেঁয়াজ, ২টি ছোট টম্যাটো কুচি, ৩-৪টি কাঁচা লঙ্কা কুচি, আদা ও রসুন বাটা,হলুদ গুঁড়ো, সরষের তেল, গোলমরিচের গুঁড়ো, লেবু ও লবন

প্রণালী : যদি ডিম সেদ্ধ হয় তবে গ্রেটারের সাহায্যে ঘষে ঘষে মিহি করে নিতে হবে। এ বার কড়াইতে তেল দিয়ে তা গরম হলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। দিতে হবে আদা ও রসুন বাটা, স্বাদ মতো নুন, গোল মরিচ। এর পর যোগ করতে হবে টম্যাটো কুচি। সমস্ত উপকরণ হালকা ভাজা হলে সামান্য জল দিয়ে ১-২ মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিন মিহি করে নেওয়া সেদ্ধ ডিম।

তবে ডিম সেদ্ধ ব্যবহার না করলে, এই পর্যায়ে কাঁচা ডিমও দিতে পারেন। ডিম কড়াইয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ঘেঁটে নিতে হবে। ডিম ও রান্না করা পেঁয়োজ, টম্যাটো একসঙ্গে ২-৩ মিনিট হালকা নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের মগজ। এবার লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করুন। উপরে ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন।

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই বিপত্তি! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল