রান্নায় অতিরিক্ত ঝাল দিয়ে ফেলেছেন? রইল মুশকিল আসান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অতিরিক্ত ঝাল খেতে পারেন না। কাঁচা লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কা খাওয়া তো দূর এই সমস্ত ঝাল জিনিসের নাম শুনলেও কারোর কারোর চোখ, নাক থেকে জল পড়তে শুরু করে। কিন্তু সব দিন যেমন সমান যায়না, ঠিক তেমনই সব দিনের রান্নাও সমান হয় না। মাঝে মধ্যেই আমাদের বাড়ির রান্নার স্বাদের ক্ষেত্রেও উনিশ বিশ হয়। কখনও কোনও রান্নায় নুন বেশী হয়ে যায় তো কখনও ঝাল। রান্নায় নোনতা ভাব বেড়ে গেলে যেমন একটি সহজ সরল সমাধান হল সেই সংশ্লিষ্ট তরকারি কিংবা সবজির পরিমাণ বাড়িয়ে দেওয়া ঝালের ক্ষেত্রে কিন্তু আমাদের তেমনভাবে কোনও টোটকা জানা নেই। কিন্তু এমন কিছু অভাবনীয় উপায় রয়েছে ঝালের ক্ষেত্রেও যাতে খুব সহজেই আমরা রান্নায় ঝালের পরিমাণ কমাতে পারি। তাহলে আসুন জেনে নিই কোন কোন উপায়ে রান্নায় ঝালের পরিমাণ সহজেই কমানো যায়।

আলু
ঝোলজাতীয় কোনও রান্না যদি বেশি ঝাল হয়ে যায় তাহলে ঝোলে আলুর কয়েক টুকরা দিয়ে দিলেই ঝাল অনেকটা কমে যাবে। একইভাবে স্যুপ ঝাল হয়ে গেলেও একই পদ্ধতি ব্যবহার করতে পারেন।

লেবু

ঝাল কমাতে বিশেষ উপযোগী পাতি লেবু। যেকোনো তরকারি খুব বেশি ঝাল হয়ে গেলে এর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলেই ঝালের পরিমাণ অনেকটা কমে যাবে।

টক দই

অনেক সময় চপ, পেঁয়াজু বা পাকোড়ায় অনেক বেশি ঝাল হয়ে যায়। সে ক্ষেত্রে খাওয়ার বিভিন্ন উপায় আছে। হাতের কাছে টক দই থাকলে দই দিয়ে সালাদ বানিয়ে খান। এতে করে ঝালও কম লাগবে আবার টক দই হজমেও সাহায্য করে। একই ভাবে মাংস কিংবা অন্য কোনও তরকারিতে যদি ঝালের পরিমাণ বেড়ে যায় তাহলে তাতে টক দই ফেটিয়ে দিয়ে দিলেই সমস্যার সমাধান হবে।

বাদাম

 অতিরিক্ত ঝাল কোনও রান্নায় বাদাম বেটে মিশিয়ে দিলেও তাতে ঝাল ভাব অনেকটা কমে যায়। কোনও তরকারি কিংবা মাংসের ঝোলে বাদাম বাটা মেশালে সেই ঝোলের স্বাদও অনেক গুণ বেড়ে যায়। 

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম