ফুলকপি দেখলেই নাক সিঁটকান? জিভে জল আনবে লোভনীয় এই স্ন্যাকস

Share:

নিজস্ব প্রতিনিধি : শীতকাল মানেই বাজারে গেলে দেখা মিলবে বড় বড় ফুলকপির। চারিদিকে শুধু ফুলকপির রাজত্ব। আবার অনেকে এই সবজি দেখলে নাক সিঁটকে চলে যান। কিন্তু এই সবজির উপকারিতা শুনলে চমকে উঠবেন। যে কোন সবজির সঙ্গে ফুলকপির জুড়ি একদম মাস্ত।মাছ, ডিমের ঝোল থেকে শুরু করে প্রায় সবজির সঙ্গে মিলে-মিশে থাকে! তাই ফুলকপি দিয়েই বানিয়ে নিন এই লোভনীয় স্ন্যাকস।

উপকরণ : ফুলকপি ১ টি, মাঝারি আকারের সেদ্ধ করা আলু ২টি, ধনে পাতা- ২ টেবিল চামচ, কাঁচা লঙ্কা(কুচি কুচি করে কাটা), আদা বাটা, স্বাদ অনুযায়ী লবন, গোলমরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, চাট মশলা-, ময়দা- প্রয়োজন মত, পাউরুটির গুঁড়ো প্রয়োজন মতো (কাটলেটের বাইরের অংশের জন্য), তেল

প্রণালী : প্রথমে ফুলকপি ধুয়ে কেটে ভালো করে সেদ্ধ করে নিন।একটি পাত্রে ফুলকপি সেদ্ধ, সেদ্ধ আলু, ধনে পাতা, কাঁচা লংকা, আদা বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, এবং চাট মশলা মিশিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করুন।মিশ্রণটি হাত দিয়ে ভালো করে মাখিয়ে, ছোট ছোট বল আকারে গড়ে নিন। এগুলিকে চাপিয়ে কাটলেটের আকার দিন।

আরও পড়ুন : পিৎজা খাবে বলে বায়না করছে খুদে ? পাউরুটি দিয়ে বানিয়ে দিন এই কন্টিনেন্টাল পদ

এবার একটি প্লেটে ময়দা ছড়িয়ে দিন এবং কাটলেটগুলি ময়দায় ভালভাবে ঘুরিয়ে নিন।এরপর পাউরুটির গুঁড়োতে ঢেলে গড়িয়ে নিন।একটি প্যানে তেল গরম করে, কাটলেটগুলি সোনালি রং আসা পর্যন্ত ভাজুন। ভাজা কাটলেটটি কিচেন টাওয়েলে রাখুন যাতে অতিরিক্ত তেল শুষে নেয়। এবার পছন্দ মত সসের সঙ্গে গরম গরম ফুলকপির কাটলেট পরিবেশন করুন।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ