কালিয়া এখন অতীত, মন মজুক কাতলা দিলরুবা’য়

Share:

নিজস্ব প্রতিনিধি : মাছ, বাঙালির প্রিয় খাদ্যের মধ্যে অন্যতম। যেকোনও মাছ হলেই তার বিভিন্ন রকমের রেসিপি চেষ্টা করে থাকেন বাঙালিরা। ঝাল-ঝোল থেকে শুরু করে রসা-কষা-ভাপা ভিন্ন রূপে তাকে তৈরি করা হয়। রুই বা কাতলা প্রতি বাঙালির ঘরে ঘরে প্রায় সময়ই হয়ে থাকে। রুই-কাতলা দিয়ে বিভিন্ন রকমের রকমারি পদও তৈরি করা হয়। পাতলা ঝোল থেকে  সর্ষে ভাপা, কালিয়া তো প্রায় সময়ই হয়ে থাকে। কিন্তু  হাতে সময় কম অথচ একটু অন্যরকম ভাবে মাছ রান্না করতে চাইলে আজকের রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলা যায়। রুই কিংবা কাতলা যেকোনো মাছ দিয়ে এই রান্নাটা করা যাবে। কালিয়া বা অন্য রেসিপির থেকে এই গ্রেভির স্বাদ একটু অন্যরকম হয়। এখানে কাতলা মাছ নিয়েই করা হচ্ছে। নাম তার কাতলা দিলরুবা।

প্রথমে মিক্সার গ্রাইন্ডার জারে এক টেবিল চামচ পোস্ত, এক টেবিল চামচ সাদা তিল, ৫ থেকে ৬ টা কাজুবাদাম, একটা বড়ো পেঁয়াজ, ৩-৪টে কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে। কড়াইতে ২ টেবিল চামচ সরষের তেল গরম করে নুন, হলুদ মাখিয়ে রাখা ৪০০ গ্রাম কাতলা মাছের টুকরোগুলো ভেজে তুলে রাখতে হবে।

মাছ ভাজার তেলেই এরপর কড়াইতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। বেটে রাখা মশলা, ১ চা চামচ জিরেগুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ৫-৭ মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আরোও ৩-৪  মিনিট মতো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, তখন এক কাপ পরিমাণ জল দিয়ে হালকা ফোটাতে হবে। তারপর ভেজে রাখা মাছ দিয়ে নাড়তে হবে। স্বাদমতো নুন, অল্প চিনি দিয়ে দিতে হবে। এবার মাঝারি আঁচে ৮-১০  মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। একটা চাটুতে ১ চা চামচ রাঁধুনি ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এবার মাছের গ্রেভিতে সেটি ছড়িয়ে দিতে হবে।

 

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি