সরস্বতী পুজোয় রেঁধে ফেলুন সর্ষে-মাটনের ঝাঁঝালো পদ..

Share:

নিজস্ব প্রতিনিধি :  সরস্বতী পুজো নিয়ে বাঙালিদের নানান পরিকল্পনা থাকে। এইসময় পরিবারে হই-হুল্লোড়, আড্ডা লেগেই থাকে।বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে চান ? তবে না হয় একবার ট্রাই করে দেখুন সর্ষে মাটন। মাটনের নাম শুনলে ভোজনরসিক বাঙালির জিভে জল চলে আসে। হবে নাই বা কেন ? মাটনের স্বাদ যে আজও অমলিন।মাটনের সঙ্গে শুধু থাকবে একটু সর্ষের ছোঁয়া। স্বাদ পুরো বদলে যাবে। তাই সহজেই বানিয়ে ফেলুন মাটনের এই পদ। খেয়ে আঙুল চাটবে সকলে।

উপকরণ : ছোট ছোট টুকরো করে কাটা মাটন ১ কেজি, স্লাইস করে কাটা পেঁয়াজ ৪০০ গ্রাম(এখান থেকে কিছুটা বেরেস্তার জন্য তুলে রাখতে হবে), ঝাল মত কাঁচালঙ্কা, এক চা-চামচ গরম মশলা গুঁড়ো, ২ চা চামচ গরম মশলা বাটা, ২০০ গ্রাম টক দই, ২৫ গ্রাম আদা বাটা, ২৫ গ্রাম রসুন বাটা, ৫০ গ্রাম সর্ষে বাটা, কাসুন্দি ৫০ গ্রাম, সর্ষের তেল ও স্বাদ অনুযায়ী লবন

প্রণালী : প্রথমে মাটন গুলোকে ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন।এরপর ওই মাটনে লবন মাখিয়ে নিন। এরপর প্রেসার কুকারে সেদ্ধ করে নিন।এবার জল থেকে মাটন তুলে একটু ঠান্ডা করে নিন। ঠান্ডা হওয়ার পর ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, স্বাদ অনুযায়ী লঙ্কা বাটা, দই, সর্ষে বাটা, গরম মশলা বাটা, তেল ও স্বাদ অনুযায়ী লবন মিশিয়ে নিন।এই ভাবে ম্যারিনেট করে রেখে দিন ঘণ্টা খানেক।

এবার কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে দিন। একটু সোনালি করে ভেজে নিন।কিছুটা ভাজা পেঁয়াজ আলাদা করে তুলে রাখুন বেরেস্তার জন্য। বাকি পেঁয়াজটার মধ্যে ঢেলে নিন ম্যারিনেটেড মাটন।

আরও পড়ুন : সরস্বতী পুজোয় রেঁধে ফেলুন কিশোর কুমারের প্রিয় ভেটকির এই পদ…

সর্ষে যাতে তলায় যাতে ধরে না যায়, সে দিকে খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ কষার পর সামান্য জল দিয়ে দিন। তবে জল দেওয়ার পরেও নাড়তে থাকুন। নইলে কড়ার গায়ে সর্ষে লেগে যেতে পারে। মাটন সেদ্ধ হয়ে এলে উপর থেকে আরও খানিকটা সর্ষে বাটা ও কাসুন্দি ছড়িয়ে দিন। একটু ফুটে এলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে পরিবশন করুন।

বিমানবন্দরে আমির-গৌরীর ছবি তুলতেই ভয়ে শিউরে উঠল নায়কের সৎ-ছেলে, কী এমন ঘটল?

পুলিশের ভয়ে চুরির গয়না ও নগট টাকা ফিরিয়ে দিল চোরেরা! তাজ্জব কাণ্ড নদিয়ায়

একই পরোটার মধ্যে পাবেন চার রকমের স্বাদ, কীভাবে বানাবেন জেনে নিন

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

IIT-তে ভর্তি হতে না পেরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক, গ্রেফতারের বদলে পেলেন বিরাট সুযোগ

‘শুনানি’ চলাকালীন আরশোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের

আরশোলাদের সংসদ অভিযানে দিল্লি পুলিশের ‘জুলুম’ নিয়ে সাফাই নাড্ডার

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

নিউটাউনে রহস্যমৃত্যু! পরোটার দোকান থেকে উদ্ধার মৃতদেহ

অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা!

ফের নলহাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক, ছিল নাশকতার ছক?