তাজা সবজি দিয়ে বানিয়ে নিন তেলেপিয়া মাছের ঝোল! চেটেপুটে খাবে সকলে

Share:

নিজস্ব প্রতিনিধি : এই বর্ষায় সুস্থ থাকা খুব জরুরী। সংক্রমণ চেপে ধরতে পারে খুব সহজেই। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রয়োজন। এইসময় ফল ও সবুজ শাকসবজি খাওয়া দরকার। তবে সবজির সঙ্গে বানিয়ে ফেলুন তেলেপিয়া মাছের পাতলা ঝোল। কেননা তেলাপিয়া মাছে রয়েছে অনেক পুষ্টি। পাশাপাশি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এটি হাড়ের গঠনের জন্য ভীষণ কার্যকর। তাই বেশি না ভেবে বাজারে গিয়ে টাটকা তেলেপিয়া মাছ কিনে আনুন। সঙ্গে ব্যাগ ভর্তি সবুজ সবজি। জেনে নিন সবজি দিয়ে তেলেপিয়া মাছের পাতলা ঝোল বানাবেন কীভাবে।

উপকরণ : ৪ টে তেলাপিয়া মাছ, ৪ টুকরো আলু, ৫ টুকরো ফুলকপি, পরিমাণমত কুমড়ো, গাজর, পেঁয়াজকলি, পেঁপে, শিম, বেগুন, বিনস, ধনেপাতা কুচি, আদা বাটা, সাদা জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, হলুদ, লবন, পাঁচ ফোঁড়ন সর্ষের তেল ও লেবু

প্রণালী : প্রথমে মাছ ভাল করে ধুয়ে নুন, হলুদ গুঁড়ো ও লেবুর রস মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখতে হবে। এবার অন্য একটি পাত্রে সব সবজি ভাল করে ধুয়ে নিন। জল ঝরিয়ে সব সবজি তুলে রাখুন।

এবার কড়াইতে তেল গরম করে সাদা জিরে, কাঁচা লঙ্কা চেরা ও পাঁচ ফোঁড়ন দিয়ে সব সবজি দিয়ে হালকা ভেজে নিন। এবার কড়াইতে ওর মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন। এবার ওর মধ্যে গরম জল ও পরিমাণমত লবন দিয়ে দিন। ২ মিনিট নেড়েচেড়ে নিন সব সবজিগুলো। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ মাঝারি আঁচে রাখুন। সবজি সেদ্ধ হয়ে গেলে তাতে আগে থেকে তুলে রাখা তেলেপিয়া মাছ গুলো ওর মধ্যে দিয়ে দিন।

সবকিছু মিশিয়ে ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে নাড়তে থাকুন। এবার যতটা আপনি ঝোল রাখতে চান সেইভাবে লো ফ্লেমে রান্না করুন ২-৩ মিনিট মত। একটু মাখো মাখো হয়ে গেলে, জল ফুটে উঠলে নামিয়ে নিন। ব্যস রেডি তেলেপিয়া মাছের ঝোল। এবার লেবুর রস ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে উপভোগ করুন।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ