মেঘলা দিনে পাতে হোক ইলিশ মাছের দো পেঁয়াজা

Share:

নিজস্ব প্রতিনিধি : ছুটির দিনে বাড়িতে ভালমন্দ হবে না তাও আবার হয় নাকি ? বাঙালির সঙ্গে ইলিশের মধুর সম্পর্ক। ইলিশ পাতে থাকলে পাতে স্বর্গসুখ পান বহু ইলিশপ্রেমী।ছুটির দিনে হোক জম্পেশ ভোজ।তাই অত না ভেবে বাজার থেকে ইলিশই নিয়ে আসুন কিনে।ঝটপট বানিয়ে নিন ইলিশের দো পেঁয়াজা। রইল রেসিপি।

উপকরণ : ৬০০ গ্রাম ইলিশ মাছ, ৫ চামচ পেঁয়াজবাটা, ৩ টে পেঁয়াজ (কিউব করে কাটা),হলুদগুঁড়ো, জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ঝালমত কাঁচালঙ্কা, লবন, স্বাদমত চিনি, সর্ষের তেল, ৪ টে টমেটো (বীজ ছাড়িয়ে কিউব করে কাটা) আদাবাটা ও লেবুর রস

প্রণালী : প্রথমে পেঁয়াজ ও  টমেটো ভেজে তুলে রাখতে হবে। এবার ওই কড়াইতে ইলিশ মাছ সাঁতলে তুলে রাখুন।এরপর আদা, পেঁয়াজবাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর জিরেবাটা, হলুদগুঁড়ো দিয়ে ফের কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষান যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে।

এরপর কড়াইতে অল্প জল দিয়ে ইলিশ মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এবারে ভেজে রাখা সবজিগুলো তাতে ছেড়ে গ্যাস বন্ধ করে দিন। উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিন। কিছুক্ষণ পর ঢাকনা খুলবেন।দেখবেন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে।

তোলাবাজির অভিযোগে বেহালার বাহুবলি নেতা তারক সিংয়ের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব