তরকারি নয়, এই শীতে পাতে রাখুন পালং শাকের টক-মশলা আচার, জানুন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের সময় শাকের মধ্যে পালং শাক সবচেয়ে বেশি পুষ্টিকর। ভাজা হোক বা ডাল, তরকারি পাতে থাকে পালং শাকের কোনও না কোনও পদ। কম দামে সহজলভ্যের পাশাপাশি এই শাকে রয়েছে আয়রন, ক্যালশিয়াম, ভিটামিন A, C, K এবং ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে। সাধারণ তকারি বা ডাল তো খেয়েছেন তবে কখনও কি পালং শাকের আচার খেয়েছেন? শুনেই অবাক হচ্ছেন। শীতের রেসিপি হিসেবে পালং শাকের আচারে জুরি মেলা ভার। জেনে নিন কীভাবে বানাবেন এই রেসিপি।

উপকরণ:
পালং শাক ২০০ গ্রাম
সর্ষের তেল হাফ কাপ
রসুন ৮-১০ কোয়া
শুকনো লাল লঙ্কা ৪–৫টি
সর্ষে ও মেথি দানা ১ চা চামচ
হলুদ গুঁড়ো হাফ চা চামচ
লাল লঙ্কাগুঁড়ো ১ চা চামচ
নুন স্বাদ অনুযায়ী
ভিনিগার ২ টেবিল চামচ
চিনি ১ চা চামচ

পদ্ধতি

প্রথমে পালং শাক ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন। কারণ শাকে জল থাকলে আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবার একটি প্যানে সর্ষের তেল গরম করে তাতে রসুন, শুকনো লঙ্কা, সর্ষে ও মেথি ফোড়ন দিন। সুন্দর একটি গন্ধ বের হলে তাতে দিন পালং শাক। মাঝারি আঁচে নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিন। তারপর হলুদ, লঙ্কাগুঁড়ো, নুন ও চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিন। পালং শাক ভালভাবে মেশানো হলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে তাতে ভিনিগার মিশিয়ে শুকনো কাচের বোতলে ভরে রেখে নিন। দুই দিন রোদে রাখলে ব্যাস রেডি পালং শাকের আচার। ভাত কিংবা রুটির সঙ্গে খেলে আর কিছু লাগবেই না।

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড