বৃষ্টিতে অল্প উপকরণে ঘরে বানিয়ে নিন আলু চিকেন কাবাব

Share:

নিজস্ব প্রতিনিধি : উৎসব হোক বা অন্য সময় কাবাব বরাবরই প্রিয় আমজনতার। কাবাবের পসরা সাজিয়ে এখন রাস্তার ধারে ধারে পসরা সাজিয়ে থাকতে দেখা যায়। বিক্রিও হয় খুব। কিন্তু দোকানে না কিনা যদি ঘরেই বানিয়ে নিতে পারেন, তাহলে শরীরের ক্ষেত্রেও ভালো। পাশাপাশি খরচাও খুব কম হয়। আজ বানিয়ে নিন, আলু চিকেন কাবাব।

উপকরণ: ২০০ গ্রাম সেদ্ধ আলু, ২৫০ গ্রাম চিকেন সেদ্ধ, ১ চামচ গরম মশলা, ১ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ সোয়া সস, ১/২ চামচ গোলমরিচের গুঁড়ো, ১ চামচ আদা-রসুন বাটা, ৩-৪টে কাঁচা লঙ্কা কুচি, ২ চামচ কুচানো ধনেপাতা, ১ চামচ কুচানো পুদিনাপাতা, ২টো ডিম, ১ কাপ ব্রেডক্রাম্বস, স্বাদমতো নুন, ভাজার জন্য পরিমাণমতো সাদা তেল।

পদ্ধতি: প্রথমে চিকেন ও আলু প্রথমে সেদ্ধ করে নিতে হবে। এরপর চিকেনটা কুচিয়ে নিতে হবে। এরপর একটি বাটিতে সেদ্ধ আলু চটকে তার সঙ্গে চিকেন একসঙ্গে মিশিয়ে নিন। এবার এতে গরম মশলা, নুন, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা-রসুন বাটা, ধনে পাতা ও পুদিনা পাতা মিশিয়ে দিতে হবে। এরপর এতে সোয়া সস ও কাঁচা লঙ্কা মিশিয়ে দিন। হাতে দিয়ে মিশ্রণটি চটকে মেখে নিন। কাবাবের মিশ্রণটি ১০-১৫ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলে খুব ভালো। মিনিট পনেরো পর ফ্রিজ থেকে কাবাবের মিশ্রণ বের করে ছোট ছোট লেচি কেটে মিশ্রণটি কাবাবের আকারে গড়ে বা টিক্কির আকারেও গড়ে নিতে পারেন। এরপর একটি বাটিতে দুটো ডিম ফেটিয়ে নিন। অন্য একটি প্লেটে ব্রেডক্রাম্বস নিন। ডিমের মধ্যে কাবাবগুলো ডুবিয়ে নিন। এরপর ব্রেডক্রাম্বস মাখিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করুন। ডুবো তেলে কাবাবগুলো ভেজে নিন।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে