ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলের অনুষ্ঠানে যাওয়ার আগে পছন্দের ফুল কেনার জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন কাকা ও ছোট্ট ভাইঝি। কিন্তু সেই মুহূর্তেই ঘটে গেল দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর তাঁদের পিষে দিয়ে ঢুকে পড়ল দোকানের ভিতরে। মর্মান্তিক এই দুর্ঘটনায় দু’জনেই মৃত। আজ বুধবার (১৪ অক্টোবর) চতুর্থীর সকালে বর্ধমান শহরের বীরহাটা ঘড়িমোড় এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক ট্রাক্টরের চালককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম সোহানা সুলতানা। বয়স মাত্র ৬ বছর। তাঁর কাকা মইদুল মোল্লারও মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। বর্ধমান সদর থানার বাহির সর্বমঙ্গলা পাড়ায় তাঁদের বাড়ি। সোহানা স্থানীয় বিদ্যার্থী গার্লস স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিলেন। আজ বুধবার স্কুলে ফুল খেলার অনুষ্ঠান থাকায় সকালে কাকার সঙ্গে সাইকেলে চেপে স্কুলের উদ্দেশে রওনা দিয়েছিল সে। জিটি রোডের বীরহাটা ঘড়িমোড়ের কাছে রাস্তার পাশে ফুলের দোকান দেখে সাইকেল থামান মইদুল। ভাইঝির জন্য ফুল কিনতে একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় তাঁর পাশেই ছিল ছোট্ট সোহানা। অভিযোগ, আচমকাই রাস্তার উলটো দিক থেকে আসা একটি ট্রাক্টর ডিভাইডার টপকে তাঁদের দিকে এগিয়ে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সোজা ঢুকে পড়ে ফুলের দোকানে। ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম হন কাকা ও ভাইঝি।

আরও পড়ুন: শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান সদর থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এদিকে, কাকা ও ভাইঝির মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মর্মান্তিক দুর্ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে গোটা এলাকায়।

৩২ হাজারী গরু দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, ক্ষেপে থানায় নালিশ মালিকের

‘রাণাবলী’তে জয়াম্মার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে অন্ধ্রের ৪০০ পরিবারকে দত্তক নিলেন রশ্মিকা

সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে ‘স্বামী’ বলে সম্ভাষণ প্রেস সচিবের, খানিকবাদেই ভুল সংশোধন

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

‘গ্রেফতারির ভয়ে মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছেন’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের