পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজস্থানের খাবার মানেই রাজকীয় স্বাদ আর নানা মশলার অপূর্ব মেলবন্ধন। আর সেই তালিকায় বিশেষ জায়গা করে নিয়েছে যোধপুরি কাবুলি পোলাও। বাসমতি চাল, দুধ, দই, কেশর, কাজু ও সুগন্ধি মশলা দিয়ে তৈরি এই পদটি সাধারণ পোলাওয়ের থেকে একেবারেই আলাদা। পুজোর সময়ে বাড়িতে অতিথি এলে লাঞ্চ বা ডিনারের মেনুতে রাখতে পারেন এই সুস্বাদু পদ।

উপকরণ 

২ কাপ বাসমতি চাল, ১ কাপ ঘন দই, ১/২ কাপ দুধ, ২০০ গ্রাম পনির, ২টি আলু, ২টি পেঁয়াজ, ২০টি কাজুবাদাম, ২ টেবিল চামচ কিশমিশ, এক চিমটি কেশর, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১ চা চামচ গোটা জিরে, ২ টুকরো দারচিনি, ৪টি ছোট এলাচ, ৫টি লবঙ্গ, ২টি তেজপাতা, স্বাদমতো নুন, সামান্য চিনি, প্রয়োজনমতো গরম জল, সাজানোর জন্য ধনেপাতা ও পুদিনা পাতা।

পদ্ধতি

প্রথমে বাসমতি চাল ভাল করে ধুয়ে ২০-৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। এরপর পাতলা করে কাটা পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করুন। এবার কড়াইয়ে বাকি ঘি দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ও গোটা জিরে ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। আঁচ কমিয়ে ফেটানো দই দিয়ে ভাল করে নাড়তে থাকুন। প্রয়োজনমতো নুন ও সামান্য চিনি দিন। এবার ভেজে রাখা আলু ও পনির মিশিয়ে নিন। অন্য পাত্রে জল ফুটিয়ে ভেজানো বাসমতি চাল প্রায় ৭০-৮০ শতাংশ সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। এরপর দইয়ের মশলার সঙ্গে চাল মিশিয়ে দিন। উপর থেকে কেশর মেশানো দুধ, ভাজা কাজু-কিশমিশ এবং বেরেস্তা ছড়িয়ে দিন। প্রয়োজনে সামান্য গরম জল যোগ করুন। এবার পাত্রের মুখ ভাল করে ঢেকে কম আঁচে ১০-১৫ মিনিট দমে রাখুন। গরম গরম যোধপুরি কাবুলি পোলাও বুন্দি রায়তা, শসার রায়তা কিংবা টাটকা স্যালাডের সঙ্গে পরিবেশন করুন।

৩২ হাজারী গরু দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, ক্ষেপে থানায় নালিশ মালিকের

‘রাণাবলী’তে জয়াম্মার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে অন্ধ্রের ৪০০ পরিবারকে দত্তক নিলেন রশ্মিকা

সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে ‘স্বামী’ বলে সম্ভাষণ প্রেস সচিবের, খানিকবাদেই ভুল সংশোধন

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

‘গ্রেফতারির ভয়ে মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছেন’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের