মুখের স্বাদ বদলে বাড়িতেই বানিয়ে নিন ইনস্ট্যান্ট আমড়ার স্যুপ

Share:

নিজস্ব প্রতিনিধি : ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাদ্যাভ্যাসেও কিছু পরিবর্তন আসে। তার কারণ মরশুম মেনে শাক-সব্জি ফল মূল পাওয়া যায়। তাই সকলেই মরশুমের কথা মাথায় রেখেই খাবার খান। দেশি ফলের মধ্যে আমড়া অত্যন্ত উপকারি। চাটনি, আচার, টক সব ধরনের রেসিপি করেই খাওয়া হয়ে থাকে। এই ফলটির প্রচুর গুণ রয়েছে। হজমের সমস্যা দূর করতে, হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করা হয়ে থাকে। হাড়কে মজলুত করতে, স্ট্রেস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করা হয়। তবে আজ আমড়ার একটি নয়া রেসিপির কথা জেনে নেব। সেটি হল আমড়ার স্যুপ।ভেজ স্যুপ, চিকেন স্যুপ সহ এখন বিভিন্ন ধরনের স্যুপ বিক্রি হয়। তবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন আমড়ার স্যুপ।

উপকরণ মাঝারি আকারের আমড়া ২টি, রসুনকুচি ১ চা-চামচ, আদাকুচি ১ চা-চামচ, কাঁচা লঙ্কাকুচি ১ চা-চামচ, নুন স্বাদমতো, চিনি ৪ চা-চামচ, জল ৭ কাপ, ইনস্ট্যান্ট চিকেন কর্ন স্যুপ ২ প্যাকেট, সয়া সস ১ টেবিলে চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ।

প্রণালি প্রথমে আমড়া খোসাসহ টুকরা করে ধুয়ে নিতে হবে। এবার আদা, রসুন, লঙ্কা, নুন,  চিনি ও ৩ কাপ জল দিয়ে সেদ্ধ করে ভাল করে ব্লেন্ড করে নিতে হবে। এবার জল গরম করে ৪ কাপ জলে ইনস্ট্যান্ট চিকেন কর্ন স্যুপ গুলে নিতে হবে। লেবুর রস বাদে বাকি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার সসপ্যানে সবটা একসঙ্গে বসিয়ে জ্বাল দিতে হবে। জলটা ভাল করে ফুটে উঠলে লেবুর রস ও পরিমাণমতো ব্লেন্ড করা আমড়া মিশিয়ে নিতে হবে।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল