পুজোর দিনগুলিতে মটন দিয়ে তৈরি করুন নতুন রেসিপি

পুজোর দিনগুলিতে বাড়িতেও রান্না করতে পারেন এই ধরনের রেসিপি। জেনে নিন, কী ভাবে করবেন রান্না।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখে স্বাদ আনতে তৈরি করতে পারেন আলাদা ধরনের মটন। যাকে ক্রিমি মটন। পুজোর দিনগুলিতে বাড়িতেও রান্না করতে পারেন এই ধরনের রেসিপি। জেনে নিন, কী ভাবে করবেন রান্না।

উপকরণ

মাটন (১ কেজি)
আদা (১ টেবল চামচ)
রসুন (১ টেবল চামচ)
পেঁয়াজ কুচি (২০০ গ্রাম)
টকদই (আধ কাপ)
নারকেল, এলাচ, দারচিনি, গোলমরিচ, কাঁচালঙ্কা (২ টো)
বেলপেপার (৩ রকমের)
চারমগজ (৩ টেবল চামচ)
চিনেবাদাম (৩ টেবল চামচ)
কাজুবাদাম (৩ টেবল চামচ)
ভিনিগার, সাদা তেল, ঘি, ক্রিম, কসৌরি মেথি, গোটা পেঁয়াজ।

প্রণালী

মাটন ভিনিগারে কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন। ভিনিগার থেকে তুলে দই, আদা, রসুন, কাঁচালঙ্কা, নুন দিয়ে মেখে ফ্রিজে রাখুন। এরপর সামান্য তেলে হালকা কষিয়ে কুকারে সেদ্ধ করে মাটন বোনলেস করে নিন। কড়াইতে সাদা তেল ও ঘি গরম করে পেঁয়াজ ভাজুন। চারমগজ, নারকেল, এলাচ, দারচিনি, গোলমরিচ, চিনেবাদাম, কাজুবাদাম, কাঁচালঙ্কা ঘি-তে ভেজে বেটে নিন। এবার কড়াইতে ভাজা পেঁয়াজের মধ্যে বাটা মশলা ও সেদ্ধ মাটন দিয়ে কষতে থাকুন। একে একে দিন কসৌরি মেথি ও ভাজা ক্যাপসিকাম। গোটা পেঁয়াজগুলোও দিয়ে দিন। একটু ঠান্ডা হলে ক্রিম ছড়িয়ে আঁচ থেকে নামিয়ে নিন।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ