নববর্ষে পাতে রাখুন পেঁয়াজ-রসুন ছাড়া বিহারের ঐতিহ্যবাহী মৈথেলি মাটন

অবশ্য বিভিন্ন মাকালী মন্দিরের ভোগে নিরামিষ মাংস দেওয়া হয়। তেমনি একটি নিরামিষ মাংসের নাম হল মৈথিলী মাংস। এর আগে বিহারের চম্পারন মাংসের কথা শুনেছেন। এবার সে রাজ্যেরই মৈথিলী মাংসের রান্নার রেসিপির কথা জানাবো।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক তো হল বাঙালি স্বাদের রান্না, অবশ্যই বাঙালি খাবার জগৎ বিখ্যাত। তা সত্ত্বেও বাঙালি নানারকম রান্নাবান্না নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করে চলেছে। মাঝে মধ্যে অন্যান্য দেশের রান্নাবান্নাতেও চোখ পড়ছে বাঙালির। আর সবটাই কৃতিত্ব যায় রেস্তোরাঁর উপর। সেখান থেকে খেয়ে এসে বাড়িতে কিভাবে সেই রেসিপি বানানো যায়, সেই নিয়েও চলে নানা রকম কারসাজি। যদিও এখন মুশকিল আসান করে দেয় বিভিন্ন রান্নার ইউটিউব চ্যানেলগুলি। সামনেই পয়লা বৈশাখ। আর বাংলার নববর্ষ মানেই আগে মাথায় আসে ভুরিভোজ। কারণ এদিনটা মোটামুটি সবাই বাড়িতেই থাকে। এ বছর আবার পয়লা বৈশাখ পড়েছে রবিবার। ছুটির দিনে একেবারে উৎসব মুখর পরিবেশ গড়ে উঠবে বাংলার প্রতিটি ঘরে ঘরে। এদিন দুপুরে মনের মানুষকে পঞ্চব্যাঞ্জনে কী খাওয়া বেন, তার কি ফন্দি ফিকির এখনও করেছেন। না করলে এই প্রতিবেদন করতে পারে আপনার মুশকিল আসান। তা হল আমাদের পড়শি রাজ্য বিহারের ঐতিহ্যবাহী একটি রান্না। এর আগে কী নিরামিষভাবে মাংস রান্না করেছেন? অবশ্য বিভিন্ন মাকালী মন্দিরের ভোগে নিরামিষ মাংস দেওয়া হয়। তেমনি একটি নিরামিষ মাংসের নাম হল মৈথিলী মাংস। এর আগে বিহারের চম্পারন মাংসের কথা শুনেছেন। এবার সে রাজ্যেরই মৈথিলী মাংসের রান্নার রেসিপির কথা জানাবো। নববর্ষের ভোজে এই পদটিকে কিন্তু রাখতেই পারেন পছন্দের তালিকায়।

উপকরণ

৫০০ গ্রাম পাঁঠার মাংস, ৩ টেবিল চামচ টক দই, ১ চা চামচ লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ২ চা চামচ দারচিনি গুঁড়ো, দেড় চা চামচ আদা বাটা, আধ চা চামচ হিং, স্বাদ অনুযায়ী নুন, ২ টেবিল চামচ ঘি, ১ চা চামচ চিনি, ৪-৫টি ছোট এলাচ, ৪-৫টি লবঙ্গ।

প্রণালী

প্রথমে একটি বড় পাত্রে মাংস নিয়ে নিন। তাতে একে একে টক দই, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, আদাবাটা আর হিং, সব উপকরণ মাংসের সঙ্গে খুব ভাল করে মেখে রেখে দিন ঘণ্টাখানেক। এরপর কড়াই আঁচে বসিয়ে তাতে কোনও ফোড়ন বা তেল না দিয়েই ঢেলে দিন ম্যারিনেট করা মাংস। এরপর দুই থেকে আড়াই কাপ জল ঢেলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভাল করে নাড়াচাড়া করে কম আঁচে ঢাকা দিয়ে দিন কড়াই। তবে মাঝেমধ্যে ঢাকা খুলে রান্নাটি নাড়তে থাকুন। যদি জল বেশি শুকিয়ে যায়, তবে অল্প করে গরম জল মিশিয়ে দিন। সময়ের অভাবে প্রেসার কুকারেও রান্নাটি করতে পারেন। মাংস সেদ্ধ হয়ে এলে কড়াইটি আঁচ থেকে নামিয়ে দিন। এরপর আরেকটি কড়াই আঁচে বসিয়ে দিন। এরপর ঘি গরম করে দিয়ে দিন চিনি। চিনিতে রং ধরলে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি গুঁড়ো আর সামান্য হিং মিশিয়ে দিন। এরপর মাংস ভাল ভাবে সেদ্ধ হয়ে এলে ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন মৈথেলি মাংস। জাস্ট জমে যাবে নববর্ষের ভূরিভোজ।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ