বাড়িতে কীভাবে বানাবেন ফেটা পাস্তা? রইল রেসিপি

বছরশেষে গুগলের পরিসংখ্যান বলছে এইবছর ফেটা পাস্তার রেসিপি মানুষ সবথেকে বেশি খুঁজেছেন। রইল এই পদটির রেসিপি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত দু’বছরে করোনা আবহে মনে হয় সবচেয়ে বেশি মানুষ রান্নাঘরমুখো হয়েছেন। এক্সপেরিমেন্টাল রান্না হোক কিংবা বাড়ির প্রতিদিনের রান্না সবেতেই প্রায় হাত পাকিয়ে নিয়েছেন সকলে। আর নতুন নতুন পদের রেসিপি পেতে আমাদের এক এবং একমাত্র ভরসা গুগল। বছরশেষে গুগলের পরিসংখ্যান বলছে এইবছর ফেটা পাস্তার রেসিপি মানুষ সবথেকে বেশি খুঁজেছেন। রইল এই পদটির রেসিপি। 

উপকরণঃ 

চেরি টমেটো- ৫০০ গ্রাম

নুন- স্বাদ মত

গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ

অরিগ্যানো- ১ চা চামচ

চিলি ফ্লেক্স- ১ চা চামচ

অলিভ অয়েল-  ৫ টেবিলচামচ

রসুন- ৪ কোয়া

ফেটা চিজ- ২৫০ গ্রাম

পাস্তা – ২০০ গ্রাম

ধনে পাতা- ১/২ কাপ 

প্রণালীঃ প্রথমে একটি পাত্রে চেরি টমেটোগুলি নিয়ে তাতে সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো ও অলিভ অয়েল দিয়ে মিশিয়ে নিন। ভালভাবে মেশানো হয়ে গেলে তাতে ৪টি রসুনের কোয়া দিয়ে দিন। এরপর ওই পাত্রের মাঝখানে পুরো ফেটা চিজটা রেখে তাতে ওপর থেকে সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো ও কিছুটা অলিভ অয়েল যোগ করুন। এরপর এটি ৩০ মিনিট মত ৪০০ ডিগ্রিতে বেক করুন। বেক করা হয়ে এলে এবার পাত্রটি বাইরে বের করে চিজ ও টমেটো গুলি একটি কাঁটাচামচ দিয়ে পুরোটা মিশিয়ে নিন। এটি পুরো হোয়াইট সসের মত হয়ে যাবে। অন্যদিকে সেদ্ধ করে রাখা পাস্তা ওই মিশ্রণে যোগ করে তাতে সামান্য ধনেপাতা কুচি মিশিয়ে ভালভাবে মিশিয়ে নিন। ব্যাস তৈরি আপনার বাড়িতে বানানো ফেটা পাস্তা। 

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার