রবিবার রাতের খাবারের পাত সাজুক মন ভালো করা ‘মটন রেজালা’য়

রবিবার রাতের খাবারের পাত সাজুক পরোটা, নান কিংবা রুটিতে। সঙ্গে থাকুক মন ভালো করা মটন রেজালা। দেখে নিন কীভাবে বাড়িতে বানাবেন খাসির মাংসের এই পদ। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উইকেন্ড মানেই একটু জমিয়ে মটন খাওয়ার দিনের অপেক্ষা। রবিবার দুপুরে কবজি ডুবিয়ে মটনের নানা পদ খাওয়ার প্রস্তুতি। কিন্তু দুপুরের খাবারের পাশাপাশি রবিবার রাতের খাবারের পাত সাজুক পরোটা, নান কিংবা রুটিতে। সঙ্গে থাকুক মন ভালো করা মটন রেজালা। দেখে নিন কীভাবে বাড়িতে বানাবেন খাসির মাংসের এই পদ। 

উপকরণঃ

মটন- ১ কেজি

আদা বাটাঃ ১ চা চামচ 

রসুন বাটা- ১ চা চামচ 

পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ 

পেঁয়াজ ভাজা- ১ কাপ

জিরে বাটা- ১ চা চামচ 

পোস্ত বাটা- ১ চা চামচ 

বাদাম বাটা- ১ চা চামচ 

টক দই- ১ কাপ

মাখন- ২ টেবিল চামচ 

নুন- স্বাদমত 

কাঁচা লঙ্কা- স্বাদ অনুযায়ী

শুকনো লঙ্কা- ২-৩ টি

চিনি- স্বাদমত

গোটা গরম মশলা- ৪ টুকরো

জায়াফল- জয়িত্রী- দেড় চা চামচ 

ঘি- ১ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ

তেল- প্রয়োজনমত

প্রণালীঃ প্রথমে প্রেসার কুকারে মাংস সিদ্ধ করে সেই সিদ্ধ মাংসে সমস্ত মশলাগুলি একে একে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিন। ম্যারিনেট করা মাংস ২ ঘন্টা মত রাখুন। এবার কড়াইতে তেল ও ঘি দুইই একসঙ্গে দিয়ে ভালো ভাবে গরম করে নিন। গরম হয়ে এলে তাতে পেঁয়াজ ভেজে নিন। বাদামি রঙয়ের হয়ে এলে তুলে রাখুন। এবার ওই তেল ও ঘিয়ের মিশ্রণে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে কম আঁচে কষতে থাকুন। কষিয়ে নেওয়ার পর মাংস সিদ্ধ হয়ে জল বেরিয়ে এলে উপর থেকে বেরেস্তা, লঙ্কা, চিনি ও মাখন যোগ করুন। কিছুক্ষণ আরও কষানোর পর তৈরি হয়ে যাবে আপনার পছন্দের গরম গরম মটন রেজালা। পরিবেশন করুন পরোটা বা নানের সঙ্গে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন