রথের দিন বানিয়ে ফেলুন ‘জিবে গজা’, রইল রেসিপি

আজ এই বিশেষ দিনে জেনে নিন পুরীর বিখ্যাত জিবে গজার রেসিপি। এদিন পুরীতে না যেতে পারার জন্য মন খারাপ করলেও চিন্তা নেই। বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই মিষ্টি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রথযাত্রা মানেই এক আলাদা নস্টালজিয়া। ছোটবেলায় বাড়ির দালানে বা উঠোনে বসে বাহারি পাতা আর ফুল দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে সাজিয় তোলা আর তারপর রথের রশিতে টান আর সবশেষে খাওয়া-দাওয়া। এদিন জিলিপি, পাঁপড় ভাজা, জিবে গজা দিয়ে মিষ্টিমুখে হয় রথ। আসুন আজ এই বিশেষ দিনে জেনে নিন পুরীর বিখ্যাত জিবে গজার রেসিপি। এদিন পুরীতে না যেতে পারার জন্য মন খারাপ করলেও চিন্তা নেই। বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই মিষ্টি।

উপকরণঃ

ময়দা- ৩০০ গ্রাম

ঘি- ৫-৬ টেবিল চামচ

চিনি (গুঁড়ো করা) – স্বাদ মত

নুন- স্বাদ মত

এলাচ (থেঁতো করা)- ৪টি

জল- পরিমাণ মত

চালের গুঁড়ো- ১/৪ কাপ

 

প্রণালীঃ প্রথমে ময়দা, ঘি ও নুন সমান পরিমাণে নিয়ে ভালোভাবে মেখে নিন। ময়দা মাখা হয়ে গেলে এরপর ৩০ মিনিট রেখে দিন। অন্য একটি পাত্রে পরিমাণ মত জল দিয়ে তাতে চিনি গুঁড়ো ও এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সিরাপ বানিয়ে নিন।

এবার একটি ছোট পাত্রে ১/৪ কাপ ঘি এবং চালের গুঁড়ো মিশিয়ে নিন। মেখে রাখা ময়দা থেকে ড বানিয়ে রুটির আকারে বেলে নিন এরপর এতে ১ চা চামচ ঘি ও চালের গুঁড়োর মিশ্রণ দিয়ে তাঁর উপর আর একটি রুটি দিন। তাঁর উপর ফের ঘি ও চালের গুঁড়োর মিশ্রণ দিয়ে দিন। এভাবে ৫টি রুটি দিয়ে বেলে নিয়ে ভালোভাবে চেপে মুড়ে নিন যাতে হাওয়া না ঢুকে যায়। এরপর সমানভাবে কেটে নিয়ে রুটি বেলার চাকিতে ফের বেলে নিন। এরপর দুব তেলে ভেজে রসে ডুবিয়ে পরিবেশন করুন পুরীর জিবে গজা।

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার