রেস্তোরাঁর স্বাদ এবার রান্নাঘরে! সহজেই বানান ভিন্ন স্বাদের চিকেন জালফ্রেজি  

Share:

নিজস্ব প্রতিনিধি:  অফিস ফেরত হোক বা উইকএন্ডের দুপুরে রেস্টুরেন্টে গিয়ে আমরা প্রায়শই যে মেনু  অর্ডার করি, তা হল ঝাল-ঝাল আর মশলাদার চিকেন জালফ্রেজি। জিভে জল আনা সেই তীব্র মশলার ঝাঁজ, ম্যারিনেট করা মুরগির মাংস আর সবজির মুচমুচে টেক্সচার সব মিলিয়ে এক স্বর্গীয় স্বাদ। কিন্তু এবার সেই স্বাদ আর শুধুই রেস্টুরেন্টের চার দেওয়ালে সীমাবদ্ধ না রেখে শেফদের গোপন টেকনিক ব্যবহার করে আপনি এবার ঘরেই বানিয়ে ফেলতে পারেন নিখুঁত চিকেন জালফ্রেজি।  
 
অনেকে মনে করেন, রেস্টুরেন্টের খাবার মানেই ঘন্টার পর ঘন্টা রান্না। চিকেন জালফ্রেজি-র ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একেবারেই উল্টো। মাত্র আধঘন্টার মধ্যেই ২-৪ জন-এর জন্য পারফেক্ট একটি ডিশ তৈরি হয়ে যাবে!

কীভাবে বানাবেন?

প্রথমে ৬০০ গ্রাম চিকেন স্ট্রিপস (লম্বা লম্বা করে কাটা মুরগির মাংস) ভালো করে ধুয়ে নিন। একটি পাত্রে লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণমতো নুন আর কিছুটা দই দিন। এই মশলার মিশ্রণে মাংসটি ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিন। এর ফলে মশলা মাংসের ভেতর পর্যন্ত প্রবেশ করবে এবং মাংস হবে জুসি। তারপর  ককটি হাঁড়িতে বা কড়াইয়ে ঘি এবং তেল একসঙ্গে গরম করুন। ফোড়নের জন্য এতে তেজপাতা, জিরে আর সৌঁফ দিন। মশলার সুন্দর গন্ধ বের হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভাজুন। এরপর এতে টমেটো পিউরি, আদা-রসুন বাটা আর কিছু শুকনো মশলা দিয়ে ভালো করে কষান। মনে রাখবেন, যত ভালো মশলা কষানো হবে, রান্নার স্বাদ তত বাড়বে । এবার ম্যারিনেট করে রাখা চিকেন স্ট্রিপস কড়াইয়ে দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকা দিয়ে মাংসটি সেদ্ধ হতে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে, এতে শিমলা মরিচ (ক্যাপসিকাম), টমেটো এবং পেঁয়াজের বড় বড় টুকরো দিন। সব শেষে একটু তাজা ক্রিম আর সামান্য ঘি দিয়ে মিশিয়ে দিন। রান্না শেষ হলে উপর থেকে আরও কিছুটা ক্রিম আর টাটকা ধনেপাতা কুচি ছড়িয়ে সাজিয়ে দিন। গরম গরম রুটি বা নানের সাথে এই চিকেন জালফ্রেজি পরিবেশন করুন।  

বিমানবন্দরে আমির-গৌরীর ছবি তুলতেই ভয়ে শিউরে উঠল নায়কের সৎ-ছেলে, কী এমন ঘটল?

পুলিশের ভয়ে চুরির গয়না ও নগট টাকা ফিরিয়ে দিল চোরেরা! তাজ্জব কাণ্ড নদিয়ায়

একই পরোটার মধ্যে পাবেন চার রকমের স্বাদ, কীভাবে বানাবেন জেনে নিন

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

IIT-তে ভর্তি হতে না পেরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক, গ্রেফতারের বদলে পেলেন বিরাট সুযোগ

‘শুনানি’ চলাকালীন আরশোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের

আরশোলাদের সংসদ অভিযানে দিল্লি পুলিশের ‘জুলুম’ নিয়ে সাফাই নাড্ডার

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

নিউটাউনে রহস্যমৃত্যু! পরোটার দোকান থেকে উদ্ধার মৃতদেহ

অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা!

ফের নলহাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক, ছিল নাশকতার ছক?