এই সমস্ত উপাদানের পরোটা খেয়েও বাড়বে না ওজন, জেনে নিন বানাবেন কীভাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: পরোটার নাম শুনলেই অনেকেই নাক সিটকান। তেলের জিনিসের জন্য অনেকেই ভয় পান ওজন বৃদ্ধির। মাঝে মধ্যেই তো শখ হয় খাওয়ার। তখনই মনে হয় পরোটা খেয়েও ওজন কি ঠিক রাখা সম্ভব? হ্যাঁ সম্ভব। জবজবে তেল বা ময়দা দিয়ে নয় বেশ এমন কিছু উপকরণ রয়েছে যা দিয়ে তৈরি পরোটা স্বাস্থ্যকর। সঠিক নিয়মে বানালে সুস্বাদু হওয়ার সঙ্গে ক্যালোরি বৃদ্ধির ভয় থাকবে না। জেনে নিন কীভাবে আর কোন কোন উপকরণ দিয়ে বানাবেন এই পরোটা।

ছাতুর পরোটা

আঠা বা ময়দার মতো  ছাতু নরম করে মাখতে হবে। তবে স্বাদের জন্য  পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা কুচি মিশিয়ে নিন। এবার   ছোট ছোট লেচি করে পরোটা বেলে একেবারে কম তেলে তাওয়াতে উল্টে পাল্টে ভেজে নিন।

ওট্‌স ও সব্জির পরোটা

এক কাপ ওট্‌স নিয়ে শুকনো কড়াইয়ে হালকা রোস্ট করুন। এবার একটি প্যানে সামান্য তেল গরম করে  তাতে আদা-রসুন বাটা  নাড়াচাড়া করে তাতে দিন পেঁয়াজ ও কাঁচালঙ্কা । যোগ করুন গাজর, বিন, পালং শাক।    নরম হওয়া পর্যন্ত  ভেজে নিন। মেশান জিরে, ধনে, হলুদ গুঁড়ো ও নুন।  ঠান্ডা হলে অল্প জল দিয়ে  মেখে নিন। ১০-১৫ মিনিট রেখে ছোট ছোট লেচি করে পরোটা আকারে বেলে  সামান্য তেলে দু’পিঠ সেঁকে নিন।  টকদই বা চাটনির সঙ্গে খান। এতে পেট অনেকক্ষণ ভরা থাকবে এবং ওজনও বাড়বে না।

মেথির পরোটা

শীতকাল আসছে মানেই মেথি শাক পাওয়া যাবে। এই মেথিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা দ্রুত হজম করাতে সাহায্য করে। মেথি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।  কুচোনো মেথিশাক, নুন, জোয়ান ও সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সিতে ঘুরিয়ে তাতে  রাগির আটা বা বেসনের  মিশিয়ে মন্ড করে নিন। তারপর  ছোট ছোট লেচি করে ইচ্ছামতো আকারে পরোটা বানিয়ে অল্প সাদা তেলে ভেজে নিন।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?