দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গরমে কম মশলায় স্বাদে আহ্লাদে গন্ধরাজ চিকেন

নিজস্ব প্রতিনিধি : প্রবল গরমে সাত-পাঁচ খেতে অনেকেরই ভালো লাগে না। মশালাদার খাবার খেলেও হজমের চরম সমস্যা দেখা দেয়। তাই হালকা পাতলা খাবারই এই সময় প্রযোজ্য। তার ওপর পাতলা ঝোল-ঝাল আবার অনেকের মুখে রোচে না। তাই একটু হালকা করে সুস্বাদু রান্না হলে চেটেপুটে প্লেট হয় ফাঁকা। ডাল ভাতের পরে একটু হালকা করে গন্ধরাজ চিকেন করলে তো কথাই নেই। কেমন করে বানাবেন গন্ধরাজ চিকেন।

উপকরণ-৮০০ গ্রাম চিকেন, গন্ধরাজ লেবু একটা, ৪টে মিডিয়াম সাইজের পেঁয়াজকুচি, গোটা কাঁচালঙ্কা  তিন চারটে, ১০০ গ্রাম টকদই, আদা, রসুন, কাঁচালঙ্কা বাটা, এক চা চামচ গোল মরিচের গুঁড়ো।। পরিমাণ মতো নুন ও চিনি, রান্নার জন্য তেল, গন্ধরাজ লেবুর পাতা। ফোড়ণের জন্য গোটা গরম মসলা, শুকনো লঙ্কা, হাফ চাচামচ গোলমরিচ।

পদ্ধতি- প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে গোলমরিচের গুঁড়ো , একটা বড় গন্ধরাজ লেবুর রস, নুন, দু’চামচ  তেল,  টকদই, আদা রসুন কাঁচালঙ্কাবাটা, আর গন্ধরাজ লেবুর খোসার সবুজ অংশটা গ্রেট করে দিতে হবে। এবার সবকিছু দিয়ে খুব ভাল করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে চিকেনটা এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এক ঘন্টা পর কড়াইতে তেল গরম হলে, শুকনো লঙ্কা, গোটা গরম মসলা, গোলমরিচ ফোড়ন দিতে হবে। ফোড়ণ থেকে একটু গন্ধ বের হলে দিয়ে দিতে হবে পেয়াজ কুঁচি, ও নুন। এটি ভালো করে ভেজে এরপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে। বাকি যে আদা, রসুন কাঁচালঙ্কা বাটা দিয়ে দিতে হবে। সামান্য একটু চিনি দিতে হবে স্বাদ অনুযায়ী। ঢাকা দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচ কমিয়ে দিতে হবে। এরপর  চিকেনটা সিদ্ধ হয়ে এলে গন্ধরাজ লেবুর টুকরো গোটা কাঁচা লঙ্কা আর লেবুর পাতা দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। রেডি হয়ে যাবে গন্ধরাজ চিকেন ।

Published by:

Share Link:

More Releted News:

বাটার চিকেন থেকে কাঠি রোল, বিশ্বের সেরা তালিকায় ভারতের ছয়টি চিকেন ডিশ

লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

কাইরি পান্না বনাম আম পান্না: টক মিষ্টি স্বাদে সেরা পানীয় কোনটি?

গরমে হালকা ও টেস্টি স্ন্যাকস,লো ক্যালোরি দই বুন্দি চাট

ঘরোয়া স্বাদে ঐতিহ্যের ছোঁয়া,সহজ রেসিপিতে তৈরি করুন ‘মাওয়া’

গরমের সন্ধ্যায় সহজেই বানিয়ে ফেলুন ৫টি রিফ্রেশিং ককটেল রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ