সর্বনাশ! বাংলাতেও থাবা চিনে তাণ্ডব চালানো করোনার বিএফ.৭ উপরূপের

চার আক্রান্তই বর্তমানে সুস্থ রয়েছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে দাবি স্বাস্থ্য কর্তাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিনে তাণ্ডব চালানো করোনার অতি সংক্রামক উপরূপ বিএফ.৭-এর হদিশ মিলল বাংলায়। চার জনের শরীরে ওই অতি সংক্রামক উপরূপের হদিশ মিলেছে বলে বুধবার স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। চার জনই বিদেশ থেকে ফিরেছেন। তার মধ্যে একজন কলকাতার বাসিন্দা ও বাকি তিনজন নদিয়ার বাসিন্দা। নদিয়ার যে তিনজনের শরীরে বিএফ.৭ শনাক্ত হয়েছে তাঁরা একই পরিবারের সদস্য। যদিও চার জনেই বর্তমানে সুস্থ রয়েছেন। ওই চার আক্রান্ত যাঁদের সংস্পর্শে এসেছিলেন তাঁদেরও চিহ্নিত করা হয়েছে।

চিনে গত কয়েকদিন ধরে বেলাগাম তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাসের ওমিক্রন প্রজাতির বিএফ.৭ উপপ্রজাতি। তার পরেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। বিভিন্ন রাজ্যকে বিশেষ সতর্কবার্তা পাঠিয়ে বিমানবন্দরে নজরদারি চালানোর পাশাপাশি করোনা আক্রান্তদের জিনোম সিকোয়েন্সিংয়ের উপরে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। দেশে প্রথমে গুজরাত ও ওড়িশায় চিনে তাণ্ডব চালানো করোনার অতি সংক্রামক উপরূপের হদিশ মিলেছিল।

এদিন রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত এক মাসে যারা বিদেশ থেকে এসেছেন তাদের নমুনার জিনোম সিকোয়েন্স করা হয়েছে। আর ওই জিনোম সিকোয়েন্সেই চার জনের শরীরে মারণ ভাইরাসের অতি সংক্রামক উপরূপের খোঁজ মিলেছে। তাঁদের মধ্যে একজন কলকাতার। তাঁর সংস্পর্শে এসেছেন ২২ জন। আর নদিয়ার একই পরিবারের তিন সদস্যের শরীরেও সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের সংস্পর্শে এসেছিলেন ৩৩ জন। বর্তমানে অবশ্য সবাই সুস্থ রয়েছেন। চার জনের শরীরে করোনার অতি সংক্রামক উপরূপ ধরা পড়লেও অযথা আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা।

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?