রাজ্যে করোনার সংক্রমণ আরও বাড়ল, শনাক্তের হারও ঊর্ধ্বমুখী

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ জন। তবে কারও প্রাণহানি ঘটেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে করোনার সংক্রমণ নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে। দিল্লি সহ পাঁচ রাজ্যে পরিস্থিতির ক্রমশই অবনতি ঘটছে। বাংলাতেও মারণ ভাইরাসের সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে দৈনিক সংক্রমণ। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ জন। তবে কারও প্রাণহানি ঘটেনি। কিন্তু শনাক্তের হার আগের দিনের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৮ শতাংশে। পরিস্থিতি নিয়ে আপাতত উদ্বেগজনক না হলেও সতর্কতা মেনে চলা প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। নতুন করে আরও ৯ হাজার ৮৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে ২ কোটি ৪৯ লক্ষ ৫৬ হাজার ৪১৫টি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার আগের দিনের চেয়ে বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৮ শতাংশে। আরও ২৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৭ হাজার ৮৭৪ জনে। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ২০০-তে থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার অস্বস্তি দিলেও সুস্থতার হার স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪২ জন। এ নিয়ে এখনও পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৯৬ হাজার ৪১৬ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮ দশমিক ৯৪ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংক্যা কমেছে ১৪টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৫৮ জনে। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন ২৫ জন।’

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে