রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও বাড়ল দৈনিক মৃত্যু

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ স্বস্তি দিলেও সামান্য অস্বস্তি বাড়াল দৈনিক মৃত্যু (Daily Covid Deaths) ও সংক্রমণ হার (Positivity Rate)। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন পাঁচ জন। আর সংক্রমণ হার আগের দিনের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৩ শতাংশে। অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা দীর্ঘদিন বাদে সাড়ে সাত হাজারের নিচে নেমেছে।

সোমবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। নতুন করে ৬ হাজার ৫৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৩ শতাংশে। নতুন করে ৩৭৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৯৯ হাজার ৪৩৩ জনে। দৈনিক সংক্রমণ আগের দিনের চেয়ে নিম্নমুখী হলেও দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন পাঁচজন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪০০ জন।’

তবে সুস্থতার হার আশার আলো দেখাচ্ছে। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৯১৭ জন। এ নিয়ে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ৭০ হাজার ৭৩১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৬৩ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ৫৪৫টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে সাত হাজার ৩০২ জনে।’

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে