অশনিসঙ্কেত! রাজ্যে আরও ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ, ফের প্রাণহানি

গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় অনেকটাই বেড়েছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৮ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় অনেকটাই বেড়েছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৮ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি পজিটিভিটি রেট অর্থা‍ৎ সংক্রমণ হারও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৫ শতাংশে। সেই সঙ্গে টানা কয়েকদিন বাদে ফের মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর ঘটনা ঘটেছে। করোনার মৃত্যুমিছিলে আরও একজন সামিল হয়েছেন।

শুক্রবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই বেড়েছে। একদিনে নতুন করে ৮ হাজার ৬৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৫ শতাংশে। যার ফলে নতুন করে আরও ৪৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৮ হাজার ৪৮৯ জনে। টানা কয়েকদিন বাদে মারণ ভাইরাসের ছোবলে আরও একজনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ২০৩ জন।’

দৈনিক সংক্রমণ-মৃত্যু ও শনাক্তের হারের পাশাপাশি অ্যাকটিভ কেসের সংখ্যাও লাগাতার বেড়ে চলেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৯৬ হাজার ৮৬৪ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে নয়টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে। তার মধ্যে হাসপাতালে ভর্তি ১৮ জন। আর বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ৪০৪ জন।’

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর