নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেস ছেড়ে অখ্যাত এনসিপিআই-তে যোগ দিয়েছেন শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার ও সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। দলবিরোধী আইন ঠেকাতে মোট কুড়ি জন সাংসদ মমতাকে ছেড়ে চলে গিয়েছেন এনসিপিআই-তে। যদিও কালীঘাট তৃণমূলের তরফে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তাঁর দাবি, তৃণমূলের সংবিধান অনুযায়ী দলের কুড়ি জন সাংসদ নন। বিধায়ক, দলীয় পদাধিকারীরার ৫০ শতাংশ গেলে তবেই তাঁদের বিরুদ্ধে দলবিরোধী আইন কার্যকর হবে। সেক্ষেত্রে মাত্র কুড়ি জন সাংসদ দল ত্যাগ করায় তাঁদের বিরুদ্ধে অধ্যক্ষ যাতে পদক্ষেপ করে সেটাই আর্জি জানিয়েছিলেন অভিষেক। তার ভিত্তিতেই সুদীপ-কাকলিদের নিয়ে শুনানি করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তাতে তিনি বেশ কিছু প্রশ্ন করেছেন ও একটি কাগজ তৃণমূলত্যাগী সাংসদদের থেকে চেয়েছেন বলে সূত্রের খবর।

আরও পডুন: সরকারি হাসপাতালেই চিকিৎসা চলবে সোনমের, নির্দেশ দিল্লি হাইকোর্টের

জানা গিয়েছে, বাদল অধিবেশন শুরুর দিন অর্থাৎ আগামিকাল, সোমবারই এনসিপিআই-র মান্যতা নিয়ে সিদ্ধান্ত জানাতে পারেন অধ্যক্ষ। তবে এনসিপিআই-কে মান্যতা বা স্বীকৃতি দেওয়ার আগে ফের একাধিক নথি চেয়েছেন তিনি। সেখানে জানতে চাওয়া হয়েছে যে এনসিপিআই-কে জাতীয় নির্বাচন কমিশন মান্যতা দিয়েছে কি না। সেই সংক্রান্ত নথি জমা দিতে হবে লোকসভার অধ্যক্ষের ঘরে। আজ, রবিবারের মধ্যেই সেই নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ওম বিড়লা। সেইমতো এদিনই জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্বীকৃতি পাওয়া চিঠি জমা দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। রাজনৈতিক দল হিসেবে এনসিপিআই-র স্বীকৃতি রয়েছে। সেই সংক্রান্ত কাগজই ওম বিড়লাকে দেবেন তৃণমূলত্যাগী সাংসদরা। সেই কাগজ ও নথি খতিয়ে দেখবেন লোকসভার অধ্য়ক্ষ। এই নথি যাচাই করেই লোকসভার স্পিকার সিদ্ধান্ত নেবেন যে এনসিপিআই মান্যতা পাবে কি না। সূত্রের খবর, কাকলি-সুদীপ-শতাব্দী রায়দের সেই মান্যতা পেতে খুব একটা অসুবিধা হবে না।

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!