দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

৭২ বছরের প্রথা ভেঙে নিউ দিল্লির বিজ্ঞান ভবন ছেড়ে গুজরাতের একতা নগরে আয়োজিত হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭২ বছরের প্রথা ভেঙে নিউ দিল্লির বিজ্ঞান ভবন ছেড়ে গুজরাতের একতা নগরে আয়োজিত হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন কার্তিক আরিয়ান, মালয়ালাম সুপারস্টার মাম্মুটি। উঠে দাঁড়িয়ে তারকাদের অভিবাদন জানালেন দর্শকরা। রাষ্ট্রপতির হাত থেকে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার গ্রহণ করলেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ। এ বছর জুলাই মাসে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল। যেখানে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জেতেন, ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর জন্যে কার্তিক এবং মালয়ালম চলচ্চিত্র ‘ব্রহ্মযুগম’-এ অভিনয়ের জন্যে মাম্মুটি। সেরা অভিনেত্রী হয়েছেন ইয়ামি গৌতম। সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার জিতেছে ‘আর্টিকেল ৩৭০’। মঙ্গলবার (২২ অনুষ্ঠানের) ঠিক আগেই অডিটোরিয়ামে পৌঁছে যান তারকারা।

কার্তিক আর মাম্মুটি দুজনেই কালো রংয়ের পোশাক পরেছিলেন। এটাই ছিল কার্তিক আরিয়ানের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে মাম্মুটি আগে তিন বার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তাই এদিন মালয়ালম সুপারস্টারের পুরস্কার গ্রহণের সময়ে অডিটোরিয়ামে হাজির দর্শকরা করতাল;ইতে ফেটে পড়েন। কার্তিক আরিয়ানেরও পুরস্কার গ্রহণের সময় দর্শকরা উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান। পুরস্কার গ্রহণের আগে মাম্মুটি জুরিদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বরাবরের মতো, এই পুরস্কার গোটা দেশের প্রত্যেক শিল্পীর জন্য একটি অনুপ্রেরণা। আমি ভাগ্যবান যে, আমি এই নিয়ে চতুর্থবার জাতীয় পুরস্কার গ্রহণ করলাম। আমি খুব খুশি যে আমি দীর্ঘদিন ধরে আমার দর্শকদের বিনোদন দিতে পেরেছি। আপনাদের বিনোদন দেওয়ার জন্যে আমার কঠোর পরিশ্রম বিফলে যায়নি। আমি প্রথমে চিত্রনাট্য, তারপর চরিত্র বেছে নিই। সেটে থাকাকালীন আমার তেমন কোনও প্রস্তুতি থাকে না। আমি কোনও জাদু করি না, কিন্তু ভাগ্যক্রমে এটা হয়ে যায়। এই ছবির চরিত্রটির গঠন ছিল অন্যরকম। এর জন্য আমার পরিচালক এবং মেকআপ ডিজাইনারকে ধন্যবাদ জানাচ্ছি।’

এরপর প্রথম জাতীয় পুরস্কার গ্রহণ প্রসঙ্গে কার্তিক আরিয়ান জানান, আমি ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর জন্য আমার প্রথম জাতীয় পুরস্কার গ্রহণ করতে চলেছি। আমি খুবই খুশি—আমার পুরো পরিবার আনন্দে আত্মহারা, এবং আমাদের পুরো দল রোমাঞ্চিত। ‘চান্দু চ্যাম্পিয়ন’ দিয়ে আমরা যে যাত্রা শুরু করেছিলাম এবং যেভাবে এই চলচ্চিত্রটি বহু মানুষকে—বিশেষ করে প্যারাঅলিম্পিয়ানদের—অনুপ্রাণিত করেছিল, সে কথা ভাবলে আজও আমার চোখে জল আসে। আমাদেরকে বেছে নেওয়ার জন্য আমি জুরি এবং ভারতজুড়ে সমস্ত দর্শকদের কৃতজ্ঞতা জানাই।’ উল্লেখ্য, কার্তিক আরিয়ান গতকালই গুজরাত পৌঁছে গিয়েছিলেন। তিনি কেভাদিয়ার স্ট্যাচু অফ ইউনিটি পরিদর্শন এবং গুজরাতের স্থানীয় খাবার উপভোগ করার কিছু ঝলক নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন, মঙ্গলবার প্রথম জাতীয় পুরস্কার পেয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কবির খানের পরিচালিত ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিটি ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদক বিজয়ী মুরলিকান্ত পেটকারের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। 

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

পিতৃপক্ষেই লক্ষ্মী নারায়ণ রাজযোগ, এই ৪ রাশির জাতকদের জীবনে আসবে প্রচুর অর্থ

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর