দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন, শিশু-সহ হত কমপক্ষে ১১

নিজস্ব প্রতিনিধি, নাসিক (মহারাষ্ট্র): নাসিকে ভয়াবহ দুর্ঘটনা। যাত্রীবাহী বাসে আগুন লেগে প্রাণ হারালেন কমপক্ষে ১১জন। গুরুতর জখম ৩৮। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলবাহিনী। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান পুলিশের। দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুঃখপ্রকাশ করেছেন। মৃত পরিবারপিছু এককালীন দুই লক্ষ টাকা এবং আহত পরিবারপিছু এককালীন ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। দুঃখপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহারাষ্ট্র সরকারের তরফ থেকেও হত পরিবারপিছু এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার ব্যয়ভার রাজ্য সরকার বহন করবে।

স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে ভোর সাড়ে পাঁচটা নাগাদ। বাসটি ইয়াভতমাল থেকে মুম্বই যাচ্ছিল। পুনা থেকে নাসিকগামী একটি ট্রাককে বাসটি ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন লেগে যায়।  বিকট শব্দে এলাকবাসীর ঘুম ভাঙলে তারা দেখে একটি বাস দাউ দাউ করে জ্বলছে। বাস থেকে ভেসে আসছে পরিত্রাহী চিৎকার। তারা পুলিশ এবং দমকলবাহিনীকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে তৈরি করা হয় গ্রিন করিডোর।

নাসিক পুলিশ এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে জানিয়েছে, এখনও পর্যন্ত ১১টি দেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর জখম যাত্রীর সংখ্যা ৩৮। এদের মধ্যে অধিকাংশের আঘাত গুরুতর। মৃতের সংখ্যা বাড়তে পারে।

Published by:

Share Link:

More Releted News:

জোর ধাক্কা খেল Paytm, পেমেন্টস ব্যাঙ্ক লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ