গুজরাতে পাঁচ বিজেপি প্রার্থীর সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি

গুজরাতে দ্বিতীয় দফায় বিজেপির পাঁচ প্রার্থীর মোট সম্পত্তির পরিমাণ ১২০০ কোটিরও বেশি। বিজেপির ৯৩ জন প্রার্থীর মধ্যে ৭৫ জনই কোটিপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুজরাত : এঁরা সবাই জনগণের সেবক হতে ভোটে দাঁড়িয়েছেন। ভোট প্রচারে বেরিয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটাচ্ছেন। এঁদেরই এক-একজনের সম্পত্তির পরিমাণ দেখলে চোখ কপালে উঠে যাবে। মহাত্মা গান্ধীর রাজ্য গুজরাতে দ্বিতীয় দফায় বিজেপির পাঁচ প্রার্থীর মোট সম্পত্তির পরিমাণ ১২০০ কোটিরও বেশি। বিজেপির ৯৩ জন প্রার্থীর মধ্যে ৭৫ জনই কোটিপতি।

গুজরাতে ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সব দলই ভোট প্রচারে ঘাম ঝরাচ্ছে। এই আবহে মোদি-অমিত শাহদের রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে প্রার্থীদের সম্পত্তির হিসাব প্রকাশ করল অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রাইটস বা এডিআর। এডিআর-এর তথ্যে দেখা যাচ্ছে, দ্বিতীয় দফায় বিজেপির ৯৩ জন প্রার্থীর মধ্যে পাঁচজনের সম্মিলিত সম্পত্তির পরিমাণ ১২০০ কোটিরও বেশি। এর মধ্যে গান্ধীনগর কেন্দ্রে পদ্মফুলের প্রার্থী জয়ন্তীভাই সোমাভাই প্যাটেলের সম্পত্তির পরিমাণ ৬৬১ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন সিধপুরের বিজেপি প্রার্থী বলবন্ত সিং চন্দন সিং রাজপুত। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৩৪ কোটি টাকা। বিজপুরের রমনভাই প্যাটেলের ৯৫ কোটি, দাস্করোইয়ের যুগলদাস প্যাটেলের ৬১ কোটি ও আনন্দ কেন্দ্রের যোগেশ প্যাটেলের ৪৬ কোটি সম্পত্তি রয়েছে। এই পাঁচজনের মোট সম্পত্তির পরিমাণ ১২৩৫ কোটি টাকা।

গেরুয়া শিবিরের দ্বিতীয় দফার ৯৩ জন প্রার্থীর মধ্যে ৭৫ জনই কোটিপতি। তবে এ বিষয়ে বিজেপিকে টেক্কা দিয়েছে কংগ্রেস। হাত শিবিরের দ্বিতীয় দফার ৯০ জন প্রার্থীর মধ্যে ৭৭ জনই কোটিপতি। দ্বিতীয় দফায় প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ৪.২৫ কোটি।

ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

ভরা বর্ষায় ২ দিনের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট ঠিকানায়

হাড় মজবুত রাখতে পাতে রাখুন ক্যালসিয়াম সমৃদ্ধ এই ৬ খাবার

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

‘কোনও অন্যায় করিনি,’ নেতাজিকে অপমান করেও সাফাই অনন্ত মহারাজের

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

দিঘার সমুদ্রে ভেসে এল রহস্যময় বিরাট বস্তু, দেখতে ভিড় পর্যটকদের, ব্যাপক চাঞ্চল্য

২০ দিন ধরে নিখোঁজ, অবশেষে মন্দিরের মাটি খুঁড়ে উদ্ধার দুই বন্ধুর দেহ, অভিযুক্ত পুরোহিত পলাতক

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে