দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বস্তি দিয়ে দেশে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মঙ্গল সকালেই দেশের(India) করোনা সংক্রমণ নিয়ে মঙ্গলদায়ক বার্তা। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় করোনার(Covid) দৈনিক সংক্রমণ ৪৩ শতাংশ হ্রাস পেয়েছে। দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুর পরিসংখ্যানও স্বস্তি দিয়েছে। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, করোনার বেলাগাম সংক্রমণ রুখতে আরও বেশি সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

সোমবার সকালেই দেশের দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান উদ্বেগ বয়ে এনেছিল। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ১৮৩ জন আর প্রাণ হারিয়েছিলেন ২১৪ জন। মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের(Health Ministry) পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশে আরও এক হাজার ২৪৭ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৫২৭ জনে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন মাত্র একজন। এ নিয়ে এদিন সকাল আটটা পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন ৫ লক্ষ ২১ হাজার ৯৬৬ জন।’

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের তুলনায় সুস্থতার হার কম। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৮৭ জন। এ নিয়ে মারণ ভাইরাসের সঙ্গে যুদ্ধে জয়ী হলেন ৪ কোটি ২৫ লক্ষ ১১ হাজার ৭০১ জন। আগের দিনের চেয়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩১৮ জন বেড়েছে। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৮৬০ জনে।’

Published by:

Share Link:

More Releted News:

ঋণ বিতর্কে ভয়ংকর ঘটনা, ‘টাকা না দিলে মেয়েকে দাও’ মন্তব্য ঘিরে হামলা

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

কেদারনাথের উদ্বোধনের দিনেই চরম বিশৃঙ্খলা, লাইন টপকে মন্দিরে প্রবেশের হিড়িক পুণ্যার্থীদের

পহেলগাঁও হামলার এক বছর! পঞ্জাব-কাশ্মীরে চলবে সামরিক মহড়া, কিসের প্রস্তুতি ভারতীয় সেনার?

প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী’কে নিয়ে বিতর্কিত মন্তব্য, পবন খেরার আগাম জামিন খারিজ করল হাইকোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ