দীপাবলিতে ‘কার্বাইড বন্দুক’ নিয়ে খেলতে গিয়ে অন্ধত্বের গ্রাসে ১৪ শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছর দীপাবলিতে নতুন নতুন আতশবাজি বাজারে আসে। চরকি, রকেট, তারাবাতি, রঙমশাল তো ছিলই , এবছর শব্দবাজির সমস্যাও প্রবলভাবে সামনে এসেছে। এবছর ‘কার্বাইড বন্দুক’ও এসেছিল বাজারে। বহু শিশু এই কার্বাইড বন্দুক ব্যবহার করেছে। আর এই বাজি বাবা-মায়ের জন্য হয়ে উঠেছে দুঃস্বপ্নের মতো।

মাত্র তিন দিনে মধ্যপ্রদেশ জুড়ে ১২২ জনেরও বেশি শিশু চোখে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ১৪ জন দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে হারিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হল বিদিশা। সেখানে গত১৮ অক্টোবর জারি করা সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও স্থানীয় বাজারে প্রকাশ্যে এই “কার্বাইড বন্দুক” বিক্রি করা হচ্ছে। এগুলির দাম রাখা হয়েছিল ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে। অস্থায়ী ডিভাইসগুলি খেলনার মতো তৈরি এবং বিক্রি করা হচ্ছে। কিন্তু এগুলি ফাটছে বোমার মতো।

হামিদিয়া হাসপাতালে চোখে মারাত্মক আঘাত নিয়ে ভর্তি রয়েছে বছর সতেরোর নেহা। সে একটি কার্বাইড বন্দুক কিনেছিল। যখন এটি ফাটে তখন নেহার একটি চোখ সম্পূর্ণরূপে পুড়ে যায়। বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে নেহা। রাজ বিশ্বকর্মা নামে আরও একজন হাসপাতালে ভর্তি। সে ইউটিউব দেখে কার্বাইড বন্দুক বানানোর চেষ্টা করেছিল। কিন্তু সেটি তার মুখেই বিস্ফারিত হয়। চিরদিনের মতো দৃষ্টিশক্তি হারিয়েছে রাজ।

নিষেধাজ্ঞা জারি করার পরেও এই ধরনের বিপজ্জজনক ডিভাইস বাজি হিসাবে বিক্রি করার জন্য বিদিশা পুলিশ ইতিমধ্যেই ছয়জনকে গ্রেফতার করেছে। ইন্সপেক্টর আর কে মিশ্র এই বিষয়ে বলেছেন, ” খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। কার্বাইড বন্দুক যারা বিক্রি করেছেন তাদের আইনি জটিলতার মুখোমুখি হতে হবে।”

ভোপাল, ইন্দোর, জব্বলপুর এবং গোয়ালিয়রের হাসপাতালগুলিতে কার্বাইড বন্দুকের জেরে চোখের সমস্যা নিয়ে ভর্তি রয়েছে বহু মানুষ। ভোপালের হামিদিয়া হাসপাতালেই ৭২ ঘন্টার মধ্যে ২৬ জন শিশুকে ভর্তি করা হয়েছে। কিছু জনকে আইসিইউতে রাখা হয়েছে। বেশ কিছু শিশু হয়তো আর কোনওদিনই সম্পূর্ণ দৃষ্টিশক্তি ফিরে পাবে না।

কার্বাইড বন্দুক আসলে কোনও বাজি বা খেলনা নয়, বরং একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক। হামিদিয়া হাসপাতালের সিএমএইচও ডাঃ মনীশ শর্মা বলেছেন, “এই যন্ত্রটি চোখের সরাসরি ক্ষতি করে। বিস্ফোরণে ধাতব টুকরো এবং কার্বাইড বাষ্প নির্গত হয় যা রেটিনাকে পুড়িয়ে দেয়। আমরা এমন বেশ কয়েকটি ক্ষেত্রে চিকিৎসা করছি যেখানে শিশুদের চোখের নাড়ি ফেটে গিয়েছে। যার ফলে স্থায়ী অন্ধত্ব এসে যায় জীবনে।” পুলিশ জানিয়েছে যে স্থানীয় মেলা এবং রাস্তার পাশের দোকানগুলিতে এই কার্বাইড বন্দুক যাবতীয় সুরক্ষাবিধিকে উপেক্ষা করে বিক্রি হচ্ছে “মিনি কামান” হিসাবে।

সরকারি সুবিধার টোপ দিয়ে কোটি কোটি টাকার প্রতারণা! কলকাতাসহ ৮ জায়গায় একযোগে ইডির তল্লাশি

রাস্তার মধ্যেই দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, পুড়ে মৃত ৭

সোনম ওয়াংচুককে নিয়ে বিতর্কের মাঝেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘থ্রি ইডিয়টস’

একুশে জুলাইয়ে তৃণমূল কর্মীদের জন্য জল-বিস্কুট নিয়ে স্টেশনে হাজির বিজেপি কর্মীরা

হড়পা বানে আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি! মৃত ২০, নিখোঁজ বহু

আট বছর আগে হারিয়েছেন স্ত্রীকে, আজও তাঁর ছবিতে ফুল দিয়েই দিন শুরু অটোচালকের

দু মাস পরেই ছিল বিয়ে! ওডেসার উপকূলে রুশ হামলায় প্রাণ গেল কেরলমের তরুণ নাবিকের

আজ কলকাতায় তিন মঞ্চে ‘২১ জুলাই’ পালন, শহরজুড়ে কড়া নিরাপত্তা

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিশ্বকাপে পোস্টার বিতর্ক! বাতিল হতে পারে আর্জেন্টিনার তিন খেলোয়াড়ের ব্রিটেনের ভিসা

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে একাধিক পদে নিয়োগ, জেনে নিন যোগ্যতা, বেতন

লঞ্চের আগেই Pixel 11a নিয়ে জোর জল্পনা, একাধিক স্পেসিফিকেশন ফাঁস