দেশে ফিরলেন শ্রীলঙ্কা থেকে মুক্তি পাওয়া মৎস্যজীবীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শ্রীলঙ্কা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন তামিলনাডুর  ১৫ জন জেলে। ২১ শে নভেম্বর সকালে তামিলনাডুর বিমানবন্দরে মৎস্যজীবীরা পৌঁছালে তাদের স্বাগত জানান রাজ্য বিজেপি সদস্যরা। বর্তমানে তাঁরা বিমানবন্দর থেকে  সড়ক পথে রামেশ্বরমের উদ্দেশে রওনা দিয়েছে। প্রসঙ্গত গত ১৮ই নভেম্বর চোরাকারবারের অভিযোগে ভারতের ২২ জন মৎস্যজীবীকে আটক করে শ্রীলঙ্কার নৌবাহিনী। ওই দিনই সন্ধ্যায় মৎস্যজীবীদের একটি প্রতিনিধি দল দেখা করেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে।

বিষয়টি শুনে তড়িঘড়ি পদক্ষেপ শুরু করেন কেন্দ্রীয় মন্ত্রীও। তিনি দিল্লিতে বিদেশমন্ত্রকের সচিবের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। যোগাযোগ করা হয় শ্রীলঙ্কায় ভারতীয় দূতাবাসের সঙ্গেও। তারপরেই ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ধৃতদের মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা সরকার। উল্লেখ্য , মৎস্যজীবীদের  সংগঠনের নেতা পি জেসু রাজা জানান, ২০১৮ সালে জেলেদের ১১৮টি নৌকা আটক করে শ্রীলঙ্কা।

গ্রেফতার করা হয় এক মৎস্যজীবীকেও। শ্রীলঙ্কার আদালত তাঁকে দু’বছরের সাজা দিয়েছে। সীতারামনের কাছে ওই মৎস্যজীবীদের আর্জি, এ বিষয়টি নিয়েও দ্রুত পদক্ষেপ করা হোক। নির্মলা তাঁদের ওই বিষয়ে আশ্বস্ত করেছেন। এছাড়াও , গত ২৮ অক্টোবর তিনটি ট্রলারে করে মাছ ধরতে যাওয়া প্রায় ২৩ জন জেলেকে আটক করেছে শ্রীলঙ্কার  কর্তৃপক্ষ। তবে মৎস্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

 

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজির থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে

সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক