১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ, ভিডিও তৈরি করে চলত ব্ল্যাকমেল

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কর্ণাটকের বেলাগাভিতে ভয়াবহ ঘটনা। এক ১৫ বছরের কিশোরী হল গণধর্ষণের শিকার। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গণধর্ষণের সঙ্গে যুক্ত আরও ৪ জন পলাতক। অভিযোগ, ছয় অভিযুক্ত মিলে কিশোরীকে দু’বার গণধর্ষণ করেছে।

প্রথমবার গণধর্ষণের সময় গোটা ঘটনাটি রেকর্ড করেছিল অভিযুক্তরা। তারপর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেল করে দ্বিতীয়বার ধর্ষণ করা হয়। শেশ পর্যন্ত আর থাকতে না পেরে পুলিশের কাছে সব জানায় ১৫ বছরের কিশোরী।

পুলিশের মতে, প্রথম গণধর্ষণের ঘটনাটি প্রায় ছয় মাস আগে ঘটেছিল। অভিযুক্তদের মধ্যে একজন নাবালিকার বন্ধু। সে কিশোরীকে বেলাগাভির কাছে একটি পাহাড়ি এলাকায় নিয়ে গিয়েছিল। সেখানে কিশোরীর বন্ধু ও আরও ৫ জনের দ্বারা গণধর্ষিতা হয় সে। গোটা ঘটনাটি ফোনে রেকর্ড করা হয়।

এরপর শুরু হয় আসল খেলা। অভিযুক্তরা মেয়েটিকে ব্ল্যাকমেল করতে শুরু করে।  তাকে হুমকি দেওয়া হয়, সেদিনের ঘটনার কথা কাউকে জানালে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হবে। ভয় দেখিয়ে সব কিছুই সহজ। তাই নাবালিকাকে দ্বিতীয়বার ধর্ষণ করতেও সমস্যা হয়নি অভিযুক্তদের। দ্বিতীয় দিনের ধর্ষণের ঘটনাও তারা রেকর্ড করে, হুমকিও অব্যাহত থাকে। অবশেষে নাবালিকা আর সহ্য করতে পারেনি। সে বুঝেছিল এভাবে ব্ল্যাকমেল ও হুমকি চলতেই থাকবে।

তাই প্রথমে পরিবারকে সবটা জানায় সে। তারপর শনিবার পুলিশের কাছে এসে অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়। পুলিশ কঠোর যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারার অধীনে এফআইআর নথিভুক্ত করে। এফআইআর নথিভুক্ত হওয়ার দিনই দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। অন্যদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে