যোগী রাজ্যে আগ্রা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় হত ১৮

উত্তরপ্রদেশের উন্নাও জেলার বেহতা মুজাওয়ার এলাকায় যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে প্রাণ গেল ১৮ জনের। আহতের সংখ্যা ৩২।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোরবেলায় যোগী রাজ্যের লখনউ – আগ্রা এক্সপ্রেসওয়ে(Lucknow Agra Expressway) পরিণত হল মৃত্যুপুরীতে। দ্রুত গতিতে যাওয়ার সময় উত্তরপ্রদেশের(Uttar Pradesh) উন্নাও জেলার(Unnao District) বেহতা মুজাওয়ার এলাকায় একটি দুধের ট্যাঙ্কারে পিছন থেকে এসে ধাক্কা(Bus and Tanker Clash) মারে একটি যাত্রীবাহী বাস। ট্যাঙ্কার এবং বাস, দুটোই উল্টে যায় রাস্তার ওপর। আর সেই দুর্ঘটনাতেই(Accident) জীবন গেল ১৮জনের। আহতের সংখ্যা ৩২। হতাহতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুরা। বুধবার ভোরে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। দূরপাল্লার বাসটি মঙ্গলবার রাতে বিহার থেকে ছাড়ে। গন্তব্য ছিল দিল্লি।

ভোরবেলা এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময়ই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুধের ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় বাসটি। বিষয়টি নজরে আসতেই দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়েরা। তাঁরাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। উল্টে পড়া বাসের মধ্যে থেকে যাত্রীদের বার করে আনার চেষ্টা করেন। একই সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বাঙ্গারমাউ এবং বেহতা মুজাওয়ার থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন এসডিএম নম্রতা সিংহও। উদ্ধারকারী দল বাসের জানলা ভেঙে যাত্রীদের বার করার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নম্রতা জানান, কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে। যাত্রীদের উদ্ধার করাই এখন প্রাথমিক কাজ। তিনি বলেন, ‘বিহার থেকে দিল্লি যাচ্ছিল বাসটি। বাসে ৫০ জন যাত্রী ছিলেন। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, বাস চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন চালক। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। নিহত এবং আহতদের পরিচয় জানার চেষ্টাও চলছে।’ দুর্ঘটনার শিকার হওয়া স্লিপার বাসটি বিহারের শিবগড় থেকে দিল্লির দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসের যাত্রীরা সব ঘুমিয়ে ছিলেন।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে