দিল্লি আদালতে শুটআউটের ঘটনায় গ্রেফতার ২

জিতেন্দ্রর প্রতিপক্ষ দল তিল্লু গ্যাংয়ের সর্দার তিল্লু তাজপাল এখন পুলিশ হেপাজতে। জেলের ভিতরে থেকেই সে কারোর সাহায্য নিয়ে তার প্রধান শত্রু জিতেন্দ্র গোগিকে খুন করানোর পরিকল্পনাকে বাস্তব রুপ দিয়েছে, এমনটাই অনুমান দিল্লি পুলিশের।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার দিল্লির রোহিণী আদালত চত্বরে হওয়া শুটআউটের ঘটনায় দুজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। শনিবার মধ্যরাতে দিল্লি পুলিশের একটি বিশেষ দল উমাংগ এবং বিনয় মোতা নামের দুই যুবককে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে একটি গাড়ি। দিল্লি পুলিশের অনুমান ওই গাড়িতে করেই দুষ্কৃতীদের আদালত চত্বরে পৌঁছে দেওয়া হয়েছিল।

তবে গ্যাংস্টার জিতেন্দ্র গোগির এনকাউন্টারের মূল মাথা এখনও অধরা। তাকে খুঁজে বের করতে ইতিমধ্যেই আটক হওয়া ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ। তবে জানা গিয়েছে জিতেন্দ্রর প্রতিপক্ষ দল তিল্লু গ্যাংয়ের সর্দার তিল্লু তাজপাল এখন পুলিশ হেপাজতে। জেলের ভিতরে থেকেই সে কারোর সাহায্য নিয়ে তার প্রধান শত্রু জিতেন্দ্র গোগিকে খুন করানোর পরিকল্পনাকে বাস্তব রুপ দিয়েছে, এমনটাই অনুমান দিল্লি পুলিশের। কে বা কারা এই কাজে তিল্লুকে সাহায্য করেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, শুক্রবার সকালে দিল্লির রোহিণী আদালত চত্বরে এনকাউন্টার করে খুন করা হয় কুখ্যাত গ্যংস্টার জিতেন্দ্র গোগিকে। দিল্লির একসময়ের ত্রাস এই জিতেন্দ্রকে চলতি বছরের এপ্রিল মাসেই গ্রেফতার করে দিল্লি পুলিশ। শুক্রবার তাকে বিচারকের সামনে পেশ করার কথা ছিল। রোহিণী আদালতের ২০৭ নম্বর কক্ষে যখন তার মামলার শুনানি হচ্ছিল তখনই তার বিপক্ষ দলের দুই বন্দুকবাজ আইনজীবীর ছদ্মবেশে আদালত চত্বরে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলির আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় জিতেন্দ্র। পরে দিল্লি পুলিশও ওই দুই দুষ্কৃতীকে গুলি করে খতম করে। এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। এমনকি এক মহিলা আইনজীবী গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা যায়।

২৭ বছর পরে ৯/১১ হামলার বিচার প্রক্রিয়া শুরু মার্কিন আদালতে

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন