২২,২১৭টি নির্বাচনী বন্ড কেনা হয়েছে, তথ্য জমা দিল SBI

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিম কোর্টের ধাক্কা খাওয়ার দুদিন পর নির্বাচনী বন্ড মামলায় হলফনামা জমা দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হলফনামায় এপ্রিল ২০১৯ থেকে ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত সমস্ত তথ্য দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।  সেখানে বলা হয়েছে মোট ২২,২১৭টি নির্বাচনী বন্ড কেনা হয়েছে।

এসবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালের  ১ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত  মধ্যে মোট ৩,৩৪৬টি ইলেক্টোরাল বন্ড কেনা হয়েছে। অন্যদিকে ১ হাজার ৬০৯টি বন্ড ভাঙানো  হয়েছে হয়েছে যা রিডিম নামে পরিচিত। এছাড়াও ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে চলতি বছর  ১৫ ফেব্রুয়ারির মধ্যে মোট ১৮,৮৭১টি বন্ড কেনা হয়েছে এবং  ২০,৪২১টি বন্ড রিডিম করা হয়েছে। একথায় যত বেশি বন্ড কেনা হয়েছে তার থেকে বেশি ভাঙানো হয়েছে।  বুধবার একথাই সুপ্রিমকোর্টকে জানাল এসবিআই।

গত ১৫ ফেব্রুয়ারি দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এক রায়ে নির্বাচনী বন্ড প্রকল্পকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করে। সেই সঙ্গে ওই বন্ড বাতিল হওয়া উচিত বলেও জানিয়ে দেয়। রায় দিতে গিয়ে শীর্ষ আদালত বলেছিল, নির্বাচনী বন্ড তথ্য জানার অধিকার (আরটিআই) আইনকে লঙ্ঘন করছে। একই সঙ্গে ভারতীয় স্টেট ব্যাঙ্ককে (এসবিআই) এই ধরনের বন্ড বিক্রির নির্দেশ দিয়েছিলেন বিচারপতিরা। ৬ মার্চের মধ্যেই এসবিআইকে নির্বাচনী বন্ডের মাধ্যমে জমা পড়া অনুদান সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নির্বাচন কমিশনকে সময়সীমা বেঁধে দিয়ে আগামী ১৩ মার্চের মধ্যে অনুদান সংক্রান্ত তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করারও নির্দেশ দেয়  পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। আর সেই নির্দেশের পরেই সামনে এল তথ্য।

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট