চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাহুলের ভারত জোড়ো যাত্রায় ২১ দলকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার অন্তিম লগ্নে ২৪টি সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলকে অংশ নেওয়ার জন্য় আমন্ত্রণ করা হয়েছে।  কংগ্রেস সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। ২১টি সমমনোভাবাপন্ন দলকে রাহুলের ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণের জন্য দলের নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়গে  চিঠি লিখেছেন। রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা শেষ হবে আগামী ৩০ জানুয়ারি শ্রীনগরে। সেই দিন তাদের রাহুলের পাশে থাকার আর্জি জানিয়েছে খাড়গে। 

খাড়গের এই আমন্ত্রণের কথা টুইট করে জানিয়েছেন দলের অন্যতম প্রবীণ নেতা জয়রাম রমেশ। তাঁর টুইট কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ২৪টি সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়ে আগামী ৩০ জানুয়ারি যাত্রার অন্তিম লগ্নে  অংশগ্রহণের আবেদন জানিয়েছেন। তাঁর আশা, আহ্বানে সাড়া দিয়ে ২১টি দলের প্রতিনিধিরা রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় অংশ নেবেন। 

খাড়গের এই আহ্বানে নতুন অ-বিজেপি জোট গঠনের আরও একটা ক্ষেত্র প্রস্তুত হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রধানমন্ত্রী মোদি অ্যান্ড কোম্পানিকে ক্ষমতা থেকে উৎখাত করতে রাহুল গান্ধি শুরু করেন ভারত জোড়ো যাত্রা।  অংশ নিয়েছিলেন সেলুলয়েড দুনিয়ার অনেককেই।  এবার খাড়গের ডাকা সাড়া দিয়ে ২৪টি রাজনৈতিক দল পদযাত্রা কর্মসূচিতে অংশ নিলে বিরোধী শিবিরের পাল্লা যে আরও ভারী হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর এই যাত্রা শেষের পরের দিন  সংসদে শুরু বাজেট অধিবেশন। 

আরও পডু়ন শুরু রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা

Published by:

Share Link:

More Releted News:

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

শিশুমৃত্যুকে কেন্দ্র করে মণিপুরে কার্ফু ভেঙে রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

আজ রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি,কোন বার্তা দেবেন?

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

TCS কাণ্ডে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি-আইপিএস নিয়ে চার সদস্যের কমিটি গঠন

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ