কোটায় ফের আত্মঘাতী NEET পরীক্ষার্থী, হোস্টেলের ঘরে মিলল ঝুলন্ত দেহ

পুলিশ জানিয়েছে, অনেকক্ষন ডাকার পরে মেয়েটি সাড়া না দেওয়ার কারণে অবশেষে পুলিশকে খবর দেয় হোস্টেল কর্তৃপক্ষ। এরপর পুলিশ এসে দরজা ভেঙে ফেলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে একের পর এক NEET পরীক্ষার্থীর আত্মহত্যার খবর! দিন কয়েক আগেই ওড়িশাতে এক NEET পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছিল। এবার রাজস্থান থেকে একই ঘটনা সামনে এসেছে। রাজস্থানের কোটায় আত্মহত্যা করে মৃত্যু হল এক ২৪ বছর বয়সী যুবতীর। যে গুজরাতের বাসিন্দা ছিলেন এবং তিনি রাজস্থানে এসেছিলেন NEET পরীক্ষার প্রস্তুতি নিতে। এই নিয়ে কোটাতে এ ধরনের পঞ্চমতম ঘটনা ঘটল। কোটায় রয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি তথা এন্ট্রান্স টেস্ট (NEET) এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE) কোচিং সেন্টার। প্রতি বছর এই কোচিং সেন্টারে ভর্তি হন প্রচুর NEET পরীক্ষার্থী।

নিহত ৫ পরীক্ষার্থী এই কোচিং সেন্টারেরই পড়ুয়া ছিলেন। বুধবার সকালে আরও এক NEET পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা সামনে এলো। ঘটনাটি সকাল ৯ টা নাগাদ ঘটেছে। পুলিশ জানিয়েছে, অনেকক্ষন ডাকার পরে মেয়েটি সাড়া না দেওয়ার কারণে অবশেষে পুলিশকে খবর দেয় হোস্টেল কর্তৃপক্ষ। এরপর পুলিশ এসে দরজা ভেঙে ফেলে। এবং তাঁকে হোস্টেলরুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর মেয়েটির দেহ উদ্ধার করে পরিবারকে খবরে দেওয়া হয়।

কী বা কেন মেয়েটি মৃত্যুর মতো কঠিন সিদ্ধান্ত নিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘরে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তাই নয়, আজ দুপুর দুটোর দিকে আরও এক ছাত্র আত্মহত্যা করেছেন। তাঁর মা ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তখনই জানতে পারেন ছেলে আত্মহত্যা করেছে। ছাত্র অসমের বাসিন্দা, JEE-র প্রস্তুতি নিতে কোটায় এসেছিলেন। আজ দুপুর ২টার সময়ে ছাত্রের মা কোটা পৌঁছন। ছেলের হোস্টেলের ঘরের দরজা খুলে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এটা দেখে ছাত্রর মা সেখানেই অজ্ঞান হয়ে যান। সেখানে উপস্থিত লোকজন দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছাত্রকে মৃত ঘোষণা করেন।

তবে মানসিক চাপের কারণে আত্মঘাতী হয়েছেন কিনা জানা যায়নি। গত ১৭ জানুয়ারি ওডিশার বাসিন্দা এক ১৮ বছর বয়সী NEET পরীক্ষার্থীরও আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে এসেছিল। তাঁকেও ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়াও দুটি পৃথক ঘটনায়, দুই সপ্তাহ আগে জেইই-এর প্রস্তুতি নিচ্ছিলেন দুই ছাত্র তাদের হোস্টেলের ঘরে আত্মহত্যা করে মারা যান। একজন মধ্যপ্রদেশের এবং অন্যজন হরিয়ানার বাসিন্দা।কোটা, দেশের বৃহত্তম কোচিং হাব হিসাবে বিবেচিত, শিক্ষার্থীদের উপর ক্রমবর্ধমান একাডেমিক চাপ এবং মানসিক চাপের কারণে খ্যাত। শিক্ষার্থীদের আত্মহত্যার ক্রমবর্ধমান সংখ্যা শিক্ষার্থী দের অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। এদিকে ২০২৪ সালে, কোটায় মোট ১৯ জন ছাত্র আত্মহত্যা করেছে। ২০২৩ সালে মোট ২৯ জন ছাত্র আত্মহত্যা করেছে।

দেশের এই পাঁচ মন্দির বিশেষ সময়ে পুরুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ, জানেন কোনগুলি?

বিদেশ না যাওয়ার দুঃখ ঘোচাবে দেশের এই গন্তব্য, মিলবে অতুলনীয় অভিজ্ঞতা

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় সরকারের, কেন এমন সিদ্ধান্ত?

মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছেন শিশুকে? জানুন কি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে…

হার্টবিটের ওঠানামার নিয়ন্ত্রণ কি স্বাভাবিক? HRV  নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

গঙ্গা সপ্তমী আর গঙ্গা দশেরা কী এক? জেনে নিন দুই তিথির পার্থক্য ও বিশেষ যোগ

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা