ইউটিউবারের সাকসেস পার্টিতে গিয়ে মৃত্যু বছর ২৪-এর যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মদ্যপ অবস্থায় বন্ধুদের সঙ্গে পার্টি করার সময় মাথায় আঘাত পেয়ে মৃত্যু হল গ্রেটার নয়ডায় ২৪ বছরের এক যুবকের। ঘটনাটি ঘটেছে দানকৌর থানার অন্তর্গত মহম্মদপুর গুর্জর গ্রামে।  পুলিশ সূত্রে খবর, ২৮ জানুয়ারি রাতে ইউটিউবের মাইলস্টোন সেলিব্রেট করতে গিয়ে একটি পার্টির আয়োজন করা হয়। অতিরিক্ত ডিসিপি (গ্রেটার নয়ডা) অশোক কুমার শর্মা জানিয়েছেন, দীপক সিং নামে এক ইউটিউবার মণীশ সিংয়ের আয়োজিত পার্টিতে গিয়েছিলেন। পার্টি চলাকালীন তাঁরা মদ্যপানও করেন। অতিরিক্ত সেবনের পরে তাদের কয়েকজনের মধ্যে তর্ক শুরু হয়। এরপরেই দীপককে কেউ ঘুষি মারে। এই ঘটনার পরেই পার্টি ছেড়ে বাড়ি চলে যান দীপক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি গিয়ে দুই থেকে তিন ঘণ্টা বাড়িতে থাকার পর দীপকের অস্বস্তি বোধ করতে শুরু হয়। তাকে গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (জিআইএমএস) নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তাঁর শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এরপরেই পরে তাকে বেসরকারি ইয়াথার্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় তাঁর মাথায় রক্ত জমাট হয়েছে। এরফলেই দীপকের মৃত্যু হয়। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ইতিমধ্যেই দীপকের বাবার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। সেই অভিযোগের ভিত্তিতে দুই বন্ধুকে পুলিশ হেফাজতে নিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।  পুলিশ এই পুরো ঘটনা নিয়ে শুরু করেছে তদন্ত।

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত