চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানের নামে জয়ধ্বনি দেওয়া তিন কাশ্মীরি পড়ুয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

নিজস্ব প্রতিনিধি: গত রবিবার সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ নিয়ে নানা বিতর্ক চলছেই। ভারতে থেকেও পাকিস্তানের জয়ের জন্য একাধিক ব্যক্তি আনন্দ মেতে উঠেছিলেন। কেউ বাজি ফাটিয়ে, কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পাকিস্তানের জয়ের আনন্দে মেতে উঠেছিলেন। সেইরকমই টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের পর পাকিস্তানের নামে জয়ধ্বনি দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের আগরা থেকে গ্রেফতার হলেন কাশ্মীরের বাসিন্দা তিন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয় থেকে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া তিন ছাত্রের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দেওয়া হবে।

গত রবিবার ভারতকে গ্রুপ স্তরে টি-২০ বিশ্বকাপে হারিয়েছে পাকিস্তান। দশ উইকেটে বড় জয় পেয়েছে বাবর আজমদের দল। আর সেই জয়ের জন্য উত্তরপ্রদেশের আগরার রাজা বলবন্ত সিংহ কলেজের কয়েক জন পড়ুয়া উচ্ছ্বাস প্রকাশ করেন। যাদের বিরুদ্ধে গত সোমবার পদক্ষেপ গ্রহণ করে কলেজ কর্তৃপক্ষ। গত সোমবার চতুর্থ বর্ষের পড়ুয়া শওকত আহমেদ গানাই এবং তৃতীয় বর্ষের দুই পড়ুয়া আর্শাদ ইউসুফ, ইনায়েত আলতাফ শেখকে সাসপেন্ড করেন কলেজ কর্তৃপক্ষ। বুধবার তাঁদের গ্রেফতার করে পুলিশ। তাঁরা প্রত্যেকেই কাশ্মীরের বাসিন্দা। আর বৃহস্পতিবার জানা গিয়েছে তিন পড়ুয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ঘটনা প্রসঙ্গে আগরার পুলিশ সুপার জানিয়েছেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর ঘটনাটি জানাজানি হয়। সেখানে দেশ বিরোধী স্লোগান দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। আমরা এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তার ভিত্তিতে এফআইআর দায়ের করে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।’ রবিবার ম্যাচের পরই এইধরনের অভিযোগে বরেলি থেকে তিন জন এবং লখনউ থেকে এক জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। যদিও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তিন কাশ্মীরি ছাত্রের মুক্তির দাবি জানিয়েছেন মেহবুবা।

Published by:

Share Link:

More Releted News:

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

ভারত ও এশিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় বড় পরিবর্তন! মুকেশ আম্বানি নয়, শীর্ষে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ