আল কায়দা জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩৪ যুবক গ্রেফতার অসমে

আল কায়দা জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩৪ জনেরও বেশি যুবককে গ্রেফতার করল অসম পুলিশ সেখানে।কয়েকটি নতুন মৌলবাদী গোষ্ঠী তৈরি হয়েছে, ।

Share:

নিজস্ব প্রতিনিধি, অসম : আল কায়দা জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩৪ জনেরও বেশি যুবককে গ্রেফতার করল অসম পুলিশ। একসঙ্গে এতজন যুবককে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেফতার সাম্প্রতিক অতীতে হয়নি। অসমে কয়েকটি নতুন গোষ্ঠী তৈরি হয়েছে, যারা যুবকদের মধ্যে মৌলবাদ ছড়াচ্ছে। সে রাজ্যের পুলিশের পক্ষ থেকে এমন দাবিই করা হয়েছে। ধরপাকড় প্রসঙ্গে অসমের ডিজিপি ভাস্কর জ্যোতি মহান্ত বলেন, ‘‘আল কায়দার সঙ্গে যুক্ত ৩৪ জনেরও বেশি ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এই ধরনের চক্রান্তকে কখনই সফল হতে দেবে না অসম পুলিশ।”

তিনি আরও বলেছেন, ‘‘অসমে বিভিন্ন ধরনের গোষ্ঠী রয়েছে। কয়েকটি নতুন গোষ্ঠীর নামও উঠে এসেছে। অসমের বাইরে সম্প্রতি বাংলাদেশ থেকে চক্রান্ত করা হচ্ছে। মৌলবাদ ছড়াতে আল কায়দা মদতপুষ্ট দলগুলি যুবকদের প্রভাবিত করছে।’’ বাংলাদেশের সীমান্তবর্তী হওয়ায় অসম বরাবরই জঙ্গিদের করিডর হিসাবে পরিচিত। আগেও অসমে একাধিক মৌলবাদী সংগঠনের হদিশ মিলেছিল। বাংলার পড়শি রাজ্যে ব্যাপক অনুপ্রবেশের ঘটনা ঘটে বলে অভিযোগ। এনআরসি একমাত্র অসমেই চালু করা হয়েছিল। যদিও তাঁর কাজ সম্পূর্ণ হয়নি। এই যুবকদের জেরা করে দেশে আল কায়দার জাল কতটা বিস্তৃত, তা জানতে চায় অসম পুলিশ।

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ

চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষকেকে ডিম থেরাপি, লেপা হল কাদা, কী অপরাধ তাঁর?

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

লুকিয়ে বাংলা থেকে নেপাল যাওয়ার পথে হাতেনাতে গ্রেফতার আফগান নাগরিক

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড