হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে আরও একবার ইতিহাস গড়লেন ঋষভ পন্থ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে চলতি টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের নজির গড়েছেন তিনি। এই রেকর্ড  গড়ে পন্থ পিছনে ফেলেছেন ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক শুভমন গিলকে। 

দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের আগে ভারত ৬ উইকেটে ৪১৯ রান তুলেছে। সেই সময় পন্থ অপরাজিত ছিলেন ৬৩ রানে এবং ধ্রুব জুরেল অপরাজিত ৫৯ রানে। দু’জনে মিলে সপ্তম উইকেটে ১১২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েছেন। পন্থের এই ইনিংসের গুরুত্ব আরও বেশি, কারণ প্রথম দিনের খেলায় বাঁ হাতের কবজিতে চোট পেয়ে তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল।   কিন্তু দ্বিতীয় দিনে ফের ক্রিজে নেমে চোটকে উপেক্ষা করে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান তিনি। একের পর এক বাউন্ডারি ও ছক্কায় শ্রীলঙ্কার বোলারদের চাপে রাখেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। 

আরও পড়ুন: সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

 উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ( WTC)  পন্থের মোট রান এখন ২,৯৪৮। ৪২টি টেস্টে এই রান করেছেন তিনি। এর আগে ভারতীয়দের মধ্যে শীর্ষে ছিলেন শুভমন গিল ৪২টি টেস্টে তাঁর রান ২,৯১৭। অর্থাৎ গিলের থেকে ৩১ রান এগিয়ে গিয়ে পন্থ এখন WTC-তে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। তালিকায় রোহিত শর্মা ২,৭১৬ রান নিয়ে তৃতীয় এবং রবীন্দ্র জাদেজা ২,৬৭৫ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন।  

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়িতে মিলল রহস্যজনক ৩০ বস্তা, খুলতেই টাকার পাহাড়

চাঁদনি অতীত, ‘ধুরন্ধর’ নায়িকা সারা অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঈশান খট্টর! জোর চর্চা

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ